Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বাঙলার দাবীতে বাঙালী ছাত্র-যুব সমাজের অভিযান

নিজস্ব সংবাদদাতা
Fri, 01-11-2019

আগরতলা ঃ গত ২৭শে অক্টোবর আগরতলা শহরে অবস্থিত শপিং মলগুলোতে একগুচ্ছ দাবী নিয়ে অভিযান করেন বাঙালী ছাত্র যুব সমাজের কর্মীবৃন্দ৷ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা এই অভিযান চালায়৷ আগরতণ্ডলা শহরে অবস্থিত বিগবাজার, টেণ্ডস্, বাজার ইণ্ডিয়া, মেট্রো বাজার প্রভৃতি শপিং মলে গিয়ে সাত দফা দাবী সম্বলিত একটি সনদ শপিং মল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়৷ সেই সঙ্গে এই দাবীগুলো পূরণ করার আবেদনও জানায়৷ উল্লেখযোগ্য দাবীগুলি হ’ল---মলের নামফলক প্রচার সহ সমস্ত রকম কাজকর্ম বাংলা ভাষায় করতে হবে৷ বিনোদনমূলক সঙ্গীত ও সংস্কৃতি চর্চাও স্থানীয় ভাষার মাধ্যমে করতে হবে৷ প্রতিষ্ঠানগুলোতে ১০০ ভাগ স্থানীয় বেকার ছেলেদের নিয়োগ করতে হবে৷ অতি সত্বর দাবীগুলো পূরণ না হলে বাঙালী ছাত্র-যুব সমাজ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে৷ মলগুলোর কর্তৃপক্ষ দাবীগুলির যৌক্তিকতা মেনে নেয় ও সেগুলো পূরণ করারও আশ্বাস দেন৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved