সংবাদ দর্পণ

৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৬ই অক্টোবর ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন৷ সেই অনুসারে আগামী নবেম্বর ও ডিসেম্বরে ওই ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ নবেম্বরে মধ্যপ্রদেশ , মিজোরাম ও ছত্তিসগড়ের নির্বাচন হবে৷

মধ্যপ্রদেশ ও মিজোরামের নির্বাচন হবে ১ দফায় ৷ তবে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে নির্বাচন হবে ২ দফায়৷ রাজস্থান ও তেলেঙ্গানায় ৭ই ডিসেম্বর নির্বাচন হবে ৷

নির্বাচন নির্ঘন্ট ঃ ছত্তিশগড় ১২ ও ২০ নবেম্বর, মধ্যপ্রদেশ ও মিজোরাম--- ২৮শে নবেম্বর, রাজস্থান ও তেলেঙ্গানা --- ৭ ডিসেম্বর ৫ রাজ্যের নির্বাচনে ফল ঘোষণা-১১ ডিসেম্বর৷

২০১৯-এ লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদি সরকারের ভাগ্য নির্ধারিত হবে ঠিক তার আগে ৫ রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফলে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মিলবে৷ তাই বলা যায় এই বিধানসভা নির্বাচন কেন্দ্রের মোদি সরকারের সেমিফাইনাল৷

ত্রিপুরাতেও এন.আর.সি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ত্রিপুরার টিপি.এফ (ত্রিপুরা পিপলস্ ফ্রন্ট, এই রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী (এন.আর.সি)-র দাবী জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মতামত চেয়ে এক নির্দেশ জারী করেছে৷ মুখ্য বিচারপতি জানিয়েছেন, ত্রিপুরার নাগরিকপঞ্জী সংক্রান্ত মামলাটি অসমের নাগরিকপঞ্জী সংক্রান্ত মামলার সঙ্গে সংলগ্ণ করে শুনানি গ্রহণ করা হবে৷ পরবর্তী শুনানি ২৩ শে অক্টোবর৷

আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কলকাতায় আনন্দমার্গের মহিলা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হ’ল৷ আনন্দমার্গ এক আদর্শ মানব সমাজ গড়তে চায়৷ এই আদর্শ মানব সমাজ রচনায় মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আনন্দমার্গের   সাধনা, শিক্ষা, সেবা ও ত্রাণ বিভাগের বিভিন্ন কর্মসূচীর রূপায়ণের মাধ্যমে কীভাবে মহিলাদের সমাজসেবা কাজের দায়িত্ব নিতে হবে --- মূলতঃ এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্যেই এই সম্মেলনের আয়োজন৷

এই সম্মেলনে প্রধানতঃ কলকাতা ডায়োসিস, ব্যারাকপুর ডায়োসিস ও হুগলি ডায়োসিস থেকে প্রায় শতাধিক মহিলারা যোগদান করেছিলেন৷

সম্মেলনে অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা আধ্যাত্মিক সাধনার গুরুত্বের ওপর , অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্যা যোগাসন, কৌশিকী নৃত্য প্রভৃতির ওপর অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ‘নারী জাগরণের’ ওপর ও অবধূতিকা আনন্দকরুনা আচার্যা সাংঘটনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷

 

এই সম্মেলনের ব্যবস্থাপনায় ছিলেন জি.ভি-র সেন্ট্রাল ইনচার্জ অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা, আনন্দবীতরাগা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান শেষে প্রায় সবাই পুনর্বার এ ধরণের সম্মেলনের আয়োজনের আগ্রহ প্রকাশ করেন৷

শ্রীমতী তনুকা সরকার (মার্গগুরুদেবের পুত্রবধূ) অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

 

আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে গত ২৩ সেপ্টেম্বর রাওয়া পরিচালিত  প্রভাতসঙ্গীত অবলম্বনে ২০১৮ সালের সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

একক সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতায় নবরত্নদের নাম দেওয়া হ’ল এদের মধ্যে প্রথম (রাওয়া রত্ন), দ্বিতীয় (ত্রিরত্ন) ও তৃতীয় (ত্রিরত্ন) স্থানাধিকারীর নামও উল্লেখ করা হ’ল

প্রভাত–সঙ্গীত প্ত বিভাগ–ক (১০ বছর পর্যন্ত)

১) ঐশিকা বৈদ্য (ইসলামপুর), ১ম (রাওয়া–রত্ন)

২) সোমালি গড়াই (কাটোয়া) ২য় (ত্রিরত্ন)

৩) শ্রেয়া রক্ষিত (দুর্লভপুর), ৩য় (ত্রিরত্ন)

৪) শুভশ্রী রুদ্র (পাঁশকুড়া, মেদিনীপুর)

৫) অস্মিত কুমার করণ (রামনগর, পূর্ব মেদিনীপুর)

৬) অঙ্কিতা বর্মণ (ফালাকাটা, আলিপুরদুয়ার)

৭) মৃগাক্ষী বাগচী (গুয়াহাটী, অসম)

৮) অভিজিৎ মণ্ডল (সিউড়ী, বীরভূম)

৯) আকাশ চক্রবর্ত্তী (রামরাজাতলা, হাওড়া)

প্রভাত–সঙ্গীত - বিভাগ–খ (১০–১৫ বছর)

১) প্রিয়ম বিশ্বাস (বনগ্রাম) ১ম (রাওয়া–রত্ন)

২৷ তুহিন দে (শিলিগুড়ি) ২য় (ত্রিরত্ন)

৩) অন্বেষা সরকার (রামরাজাতলা) ৩য় (ত্রিরত্ন)

৪) অনীষ ভৌমিক (রামরাজাতলা, হাওড়া)

৫) অদ্রিজা রায় (কান্দি, মুর্শিদাবাদ)

৬) তুহিন সরকার (কামাক্ষ্যাগুড়ি, আলিপুরদুয়ার)

৭) শান্তনু জানা (রামনগর, পূর্ব মেদিনীপুর)

৮) অপরূপা মণ্ডল (পাঁশকুড়া, মেদিনীপুর)

৯) পূর্বাশা দাস (দুর্লভপুর, বাঁকুড়া)

প্রভাত–সঙ্গীত প্ত বিভাগ–গ (১৫–২০ বছর)

১) সুতুলিকা (টাটানগর) ১ম (রাওয়া–রত্ন)

২৷ অরিত্র বৈরাগী (শিলিগুড়ি) ২য় (ত্রিরত্ন)

৩) সায়ন মাইতি (পাঁশকুড়া) ৩য় (ত্রিরত্ন)

৪) অর্চণা রায় (সিউড়ি, বীরভূম)

৫) পৌলমী মণ্ডল (সরশুনা, কলকাতা)

৬) অম্লান পাল (রামরাজাতলা, হাওড়া)

৭) দিশা সেন (দিনহাটা, কোচবিহার)

৮) দিয়া ভট্টাচার্য (শিলিগুড়ি)

৯) অনিন্দিতা সাধু (মেদিনীপুর)

প্রভাত–সঙ্গীত প্ত বিভাগ–ঘ (২০ বছরের উর্দ্ধে)

১) কাঞ্চন দাস (দুর্লভপুর) ১ম (রাওয়া–রত্ন)

২) পৌলুমী রায় (আগরতলা) ২য় (ত্রিরত্ন)

৩) সোনালী সাহা (দুর্লভপুর) ৩য় (ত্রিরত্ন)

৪) সুকুমার মজুমদার (তিলজলা, কলিকাতা)

৫) পায়েল সরকার (নব ব্যারাকপুর)

৬) শাঁওলি চউধুরী (সিউড়ী)

৭) প্রিয়া ভৌমিক (শিলিগুড়ি)

৮) অভিজিৎ চউধুরী (শিলিগুড়ি)

৯) গৌতম কুমার (টাটানগর)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে নৃত্য বিভাগ–ক

১) প্রিয়া মণ্ডল (রামরাজাতলা) ১ম (রাওয়া–রত্ন)

২) সপ্তদীপা রায় (জলপাইগুড়ি) ২য় (ত্রিরত্ন)

৩) দীপশা পাল (কৃষ্ণনগর) ৩য় (ত্রিরত্ন)

৪) পলি কর্মকার (শিউরী, বীরভূম)

৫) ঐশিকী প্রামাণিক (তুফানগঞ্জ, কোচবিহার)

৬) নীলাক্ষী চ্যাটার্জী (শামুকতলা, আলিপুরদুয়ার)

৭) অভিষিক্তা দাশ (রামনগর, পূর্ব মেদিনীপুর)

৮) মোহার দত্ত (ঝালিদা, পুরুলিয়া)

৯) অলীপা চউধুরী (বাঁকুড়া)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে নৃত্য প্ত বিভাগ–খ

১) প্রেরণা কর (নিউ ব্যারাকপুর) ১ম (রাওয়া–রত্ন)

২) স্বয়ম দেব (আগরতলা) ২য় (ত্রিরত্ন)

৩) অনুভব পড়িয়া (রামনগর) ৩য় (ত্রিরত্ন)

৪) শ্রেয়া সাধুখাঁ (তারকেশ্বর)

৫) অন্বেষা মণ্ডল (তিলজলা)

৬) শ্রীজিতা মজুমদার (আগরতলা)

৭) লক্ষ্যজিৎ পালহানি (আমবাগান, অসম)

৮) ঐশিকা গারি (টাটানগর)

৯) পরিসৃজা গড়াই (পাঁশকুড়া)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে নৃত্য প্ত বিভাগ–গ

১) শিবম দেবনাথ (ব্যারাকপুর) ১ম (রাওয়া–রত্ন)

২) দেবারতি সাহা (আমবাগান, অসম) ২য় (ত্রিরত্ন)

৩) মলয় কর্মকার (শিউড়ী) ৩য় (ত্রিরত্ন)

৪) কৌস্তুভ মণ্ডল (শিউড়ী, বীরভূম)

৫) গে৷াশ্রী গুহ (শিলিগুড়ি)

৬) শুভজিৎ সাহা (ফালাকাটা, আলিপুরদুয়ার)

৭) অর্পিতা ষড়৷ (পুরুলিয়া)

৮) মোহন সহিস (ঝালিদা)

৯) প্রিয়া কড়োয়া (টাটানগর)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে নৃত্য প্ত বিভাগ–ঘ

১) কুনাল রায় (জলপাইগুড়ি) ১ম (রাওয়া–রত্ন)

২) তনয় রায় (টাংলা, অসম) ২য় (ত্রিরত্ন)

৩) দীপঙ্কর বর্মণ (লামডিং, অসম) ৩য় (ত্রিরত্ন)

৪) বিজয় ঘোষ (কৃষ্ণনগর)

৫) আশীষ বণিক (নব ব্যারাকপুর)

৬) মনীষা দে (তিলজলা, কলকাতা)

৭) পারমিতা সিংহ রায় (দুর্লভপুর, বাঁকুড়া)

৮) দেবাঞ্জলী রায় চউধুরী (টাটানগর)

৯) মহেশ চক্রবর্ত্তী (দুর্লভপুর, বাঁকুড়া)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে অঙ্কন প্ত বিভাগ–ক

১) গোবিন্দ কর্মকার (দুর্লভপুর) ১ম (রাওয়া–রত্ন)

২) সুনন্দা দাস (বিশালগড়) ২য় (ত্রিরত্ন)

৩) প্রত্যাশা মাহাত (সিউড়ী) ৩য় (ত্রিরত্ন)

৪) রুদ্রজিৎ দত্ত (বর্ধমান)

৫) প্রত্যাশা গায়েন (আমতা, হাওড়া)

৬) ধৃতিলীনা প্রামাণিক (কোচবিহার)

৭) প্রাণজিৎ দাস (ফালাকাটা)

৮) শুভম পাল (দুর্লভপুর, বাঁকুড়া)

৯) সিঞ্চন দে (বাঁকুড়া)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে অঙ্কন প্ত বিভাগ–খ

১) সৌগত রাউত (পাঁশকুড়া) ১ম (রাওয়া–রত্ন)

২) সিগ্ধা চর (পুরুলিয়া) ২য় (ত্রিরত্ন)

৩) অমিত বসাক (তুফানগঞ্জ, কোচবিহার) ৩য় (ত্রিরত্ন)

৪) পবিত্র হায়দার (বামুনগাছি)

৫) অনির্বাণ বিষ্ণু (বর্ধমান)

৬) শ্রেয়া মণ্ডল (সরশুনা, কলকাতা)

৭) উষা মণ্ডল (জলপাইগুড়ি)

৮) প্রিয়ম কুমার দাস (টাংলা, অসম)

৯) জয়া ভৌমিক (মেচেদা, পূর্ব মেদিনীপুর)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে অঙ্কন প্ত বিভাগ–গ

১) অঙ্কিতা নাথ (ব্যারাকপুর) ১ম (রাওয়া–রত্ন)

২)  মেঘনা মণ্ডল (দুর্লভপুর) ২য় (ত্রিরত্ন)

৩) রঞ্জন দাস (বামনগাছি) ৩য় (ত্রিরত্ন)

৪) রাহুল দাস (বোলপুর)

৫) নীলকমল মোদক (ঢাংঢিংগুড়ি, কোচবিহার)

৬) রেজিনা পারভিন (ফারাক্কা)

৭) রোণিত সিংহ (কোচবিহার)

৮) চিত্তরঞ্জন কুণ্ডু (বাঁকুড়া)

৯) অনুপ মজুমদার (মেদিনীপুর)

প্রভাত–সঙ্গীত অবলম্বনে অঙ্কন প্ত বিভাগ–ঘ

১) দীপা সিংহ (শিলিগুড়ি) ১ম (রাওয়া–রত্ন)

২) প্রসেনজিৎ সিংহ (পুরুলিয়া) ২য় (ত্রিরত্ন)

৩) অঙ্কুর চ্যাটার্জী (রামরাজাতলা) ৩য় (ত্রিরত্ন)

৪) চামেলি বিশ্বাস (বনগ্রাম)

৫) রাজীব কমল (বোলপুর)

৬) রোমিও রায় (দিনহাটা)

৭) অক্ষয় ব্রহ্ম দাস (শিলিগুড়ি)

৮) সৈয়দ তাউহেড (টাটানগর)

৯) সোমনাথ সেন (বাঁকুড়া)

সমবেত সঙ্গীত

১) সপ্তক মিউজিক স্কুল (বনগ্রাম) ১ম

২) এম.টি.পি.এস. কলোনী (দুর্লভপুর) ২য়

৩) রিয়াজ গ্রুপ সঙ (টাটানগর) ৩য়

সমবেত নৃত্য

১৷ নীলোৎপল নৃত্য ভূমি (মেদিনীপুর) ১ম

২) নবনিক্কণ (কাটোয়া, বর্ধমান) ২য়

৩৷ এস. কে.ড্যান্স. ঝাড়খণ্ড (ঝালদা) ৩য়

প্রারম্ভিক প্রতিযোগিতা প্রস্তুতি প্রকর্ষ

১) গুয়াহাটি (অসম) প্রথম

২) কোচবিহার (পশ্চিমবঙ্গ) দ্বিতীয়

৩) দুর্লভপুর (বাঁকুড়া) তৃতীয়

অসমের শিলচরে এন.আর.সি. বিরুদ্ধে ‘আমরা বাঙালী’র বৈঠক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে সেপ্টেম্বর অসমের শিলচরে ‘আমরা বাঙালী’র  অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ মহোদয়ের নিজ বাসভবনে  এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যা  শ্রীমতী অনিতা চন্দা, কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী শেখর  সরকার  ও মানস দেব৷ উত্তর  পূর্বাঞ্চলের সাংঘটনিক সচিব শ্রী কেশব মজুমদার , ত্রিপুরারাজ্য কমিটির সদস্য হেমেন্দ্র দেবনাথ , ত্রিপুরা রাজ্যের যুব সচিব শ্রী কল্যাণ পাল ও অসম রাজ্যের নেতৃবৃন্দরা৷ অসম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন  অসম রাজ্য সচিব  ও তিি ন বলেন প্রশাসন  রক্তচক্ষু দেখিয়ে আন্দোলন বন্ধ করতে বাধ্য করেছে অসমে৷  অসমে দ্রুত আন্দোলনের কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান এই বৈঠকে৷

রুবি হাসপাতালের পক্ষ থেকে এ্যামার্ট ও এ্যামার্টেলকে লক্ষাধিক টাকার ঔষধ দান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতার রুবি হাসপাতাল থেকে বন্যাপ্লাবিত কেরালায় ত্রাণকার্যের জন্যে বিভিন্ন সংস্থা আনন্দমার্গ রি ইয়ূনিবার্সালের রিলিফ টিম AMURT) ও এর মহিলা বিভাগ AMURTEL - কে নানাভাবে সাহায্য করেছেন৷

কলকাতার রুবি হাসপাতালের পক্ষ থেকে এমার্ট ও এমার্টেলকে এ ব্যাপারে ১ লক্ষ ৩১ হাজার টাকার ওষুধ সাহায্য করেছেন, যা কেরালার বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে৷

সাংস্কৃতিক  অনুষ্ঠান ও সিম্পোজিয়াম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ  গত ২রা অক্টোবর পুরুলিয়া জেলার মানবাজার ১ নম্বর  ব্লকের গোপালনগরে  একটি ধর্মশালায় RAWA -র পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিম্ফোজিয়াম আয়োজিত করা হয়৷  উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন  অলঙ্কৃত করেন আচার্য মোহনানন্দ  অবধূত৷ প্রধান অতিথি মানিকচন্দ্র ব্যানার্জী, (গোপালনগর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক)৷ ভরদলুই হাইস্কুলের  প্রধান শিক্ষক শ্রী ফটিকচন্দ্র মাহাত,  আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত ও লক্ষ্মীকান্ত মাহাত প্রমুখ৷  অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দিলীপ ব্যানার্জী এছাড়া এই সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন প্রফুল্ল কুমার মাহাত (ভুক্তি প্রধান, পুরুলিয়া)৷

হাসপাতালে ফল বিতরণ ও মেডিকেল ক্যাম্প 

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মালদা ঃ  গত ২০শে সেপ্টেম্বর মালদার সামসী গ্রামীণ হাসপাতালে আনন্দমার্গের পক্ষ থেকে  প্রায় শতাধিক  রোগীর মধ্যে ফল বিতরণ করা হয় ও পরের অর্থাৎ ২১শে সেপ্টেম্বর  রতুয়া আনন্দমার্গ স্কুলে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ এখানে

প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে সযত্নে চিকিৎসা করা হয় ও প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়৷

আনন্দমার্গের ইউনিট সেক্রেটারী সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ গত ৩০শে সেপ্টেম্বর পুরুলিয়া জেলার ঝালদা আনন্দমার্গ স্কুলে ইউনিট সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উক্ত সম্মেলনে ঝালদা ভুক্তির প্রায় ৩০ জন ইউনিট সেক্রেটারী  অংশ গ্রহণ করেন৷  সম্মেলনে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন  আচার্য বাসুদেবানন্দ অবধূত ও আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ উক্ত  সম্মেলনে  প্রত্যেক  ইউনিট সেক্রেটারীদের তাঁদের ইউনিট রিন্যুউয়্যাল ও আনন্দমার্গের প্রত্যেকটি ইউনিট  কী করে আনন্দমার্গের প্রচারের কাজকে আরও তড়াম্বিত করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷

সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন  আচার্য জগন্নাথ ব্রহ্মচারী ও আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত মহোদয়৷

কলকাতা  চিনা মন্দিরে আনন্দমার্গের মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে সেপ্টেম্বর কলকাতায় চিনামন্দিরের পাশে আনন্দমার্গের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প আয়োজিত করা হয়৷  মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ এই মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক  রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয় ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও প্রদান করা হয়৷