লেখক শুভ্র ড্যানিয়েল অমাবস্যার রাতে সব ভুতেরা মিলে মিশে ক্রিকেট খেলায় মাতে৷ তারার আলো জ্বলে পেতনিডাঙার মাঠে খেলা সারাটা রাত চলে৷ যে দল জিতে যায় গাছের ডালে বসে তারা পপসঙ্গীত গায়৷ যে দল খেলায় হারে সব ভুতেরা মিলে তাদের মাথায় চাটি মারে৷ Log in or register to post comments