প্রাউট ও নব্যমানবতাবাদ
মানুষ জড়জগতের ঠিকমত যত্ন নেয় নি৷ যেমন মানুষ অনেক পাহাড় ও পর্বতের ক্ষতি ও ধ্বংসসাধন করেছে৷ তোমরা অবশ্যই পাহাড়–পর্বত ধ্বংস করবে না৷ নচেৎ বৃষ্টিপাত বিঘ্ণিত হবে৷ তোমরা ভূ–গর্ভস্থ জল ব্যবহার করবে না বা গভীর–গভীর নলকূপ ব্যবহারে উৎসাহ দেবে না কারণ এই ধরনের কূপের ওপর অতিনির্ভরতার ফলে জলের স্তর একদম নীচে নেবে যাবে ও তার ফলে ওপরের মৃত্তিকা স্তর শুষ্ক হয়ে গাছপালার মৃত্যু ঘটাবে৷ বৃষ্টির জল ও নদীর জল ব্যবহার করা সবচাইতে ভাল৷ ভূ–গর্ভস্থিত জল ব্যবহার না করে জলাধারে সঞ্চিত বৃষ্টির জল ব্যবহার করা উচিত৷ দৃষ্টান্ত হিসেবে বলছি, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় গত কয়েক বৎসরে ভূ–গর্ভস্থ জল ১৫ ফুটের মত নীচে নেবে গেছে৷ যদ