Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

খেলার খবর

প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে জিতল ম্যান সিটি

দশজনেই বাজিমাত ম্যান সিটির!

  • Read more about প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে জিতল ম্যান সিটি

মহিলা ক্রিকেট এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ক্ষতে পড়ল মলম৷ ৭২ রানের বড়ো ব্যবধানে হেলায় লঙ্কাজয় হরমনপ্রীত কাউর ব্রিগেডের৷ আটবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ড আরও উন্নত করল টিম ইন্ডিয়া৷ ১৮৪ রানের টার্গেট তাড়া করে চামারি আটাপাট্টুর দলের সংগ্রহ মোটে ১১১৷ টস জিতে প্রথমে ব্যাট করে নেমেছিল ভারত৷ দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার হাফ-সেঞ্চুরিই গড়ে দেয় ভিত৷ ৩৯ বলে আক্রমণাত্মক ৬৮ করেন শেফালি৷ মারেন ৯টি চার ও ২টি ছক্কা৷ অন্যদিকে, ৩৯ বলে স্মৃতির সংগ্রহ ৫৯৷ ৫টি চার ও ৩টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে৷ ‘পাওয়ার প্লে’র ছয় ওভারে দুই ওপেনার তোলেন ৫৭৷ তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন শেফাল

  • Read more about মহিলা ক্রিকেট এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

ডিসেম্বরে একসাথে খেলতে দেখা যাবে মেসি-রোনাল্ডোকে?

লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রায় দু’দশক একে অপরের বিরুদ্ধে খেলেছেন৷ একে অপরের বিরুদ্ধে ৩৭ বার খেলেছেন৷ ১৩ বার বালঁ দ্যর পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন৷ সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম বার দু’জনকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে৷

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার কার্র্লেস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছেন৷ সেই দলে তিনি মেসি এবং রোনাল্ডো দু’জনকেই চান৷ ঘটনাচক্রে, আর্জেন্টিনায় মেসির পাশে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর পাশে খেলেছেন তিনি৷ বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি হতে পারে৷

  • Read more about ডিসেম্বরে একসাথে খেলতে দেখা যাবে মেসি-রোনাল্ডোকে?

চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক ও চিরাগ জুটি

এক সেট ফিরে গিয়েও দমে যাননি৷ ঘুরে দাঁড়িয়ে চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি৷ ফাইনালে তাঁরা হারালেন চিনের হে জি তিং এবং রেন শিয়াং জুটিকে৷ ফলাফল সাত্ত্বিকদের পক্ষে ১১-২১, ২১-১৩, ২১-১৭৷ বিশ্বের চার নম্বর জুটিকে ৭০ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন সাত্ত্বিক-চিরাগ৷

চলতি মরসুমে এটি সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ট্রফি৷ এর আগে তারা সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন৷ তাইল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন৷ এশিয়ান গেমসের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সাত্ত্বিক-চিরাগের৷ গত বার সোনা জিতেছিলেন তারা৷

  • Read more about চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক ও চিরাগ জুটি

গড়মোহানে আচার্য গুরুকৃপানন্দ অবধূত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মেদিনীপুর ডায়োসিসের অন্তর্গত ঝাড়গ্রাম জেলার গড়মোহানSSAC’র পরিচালনায় একদিবসীয় আচার্য গুরুকৃপানন্দ অবধূত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল স্থানীয় ফুটবল ময়দানে ১৫ই আগস্ট, শনিবার৷ ১৬তম বর্ষে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা৷ এবছর যে ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয় তারা হল -- গড়মোহানSSAC, জুনিয়র একাদশ, কৌশিক একাদশ,লালবাগ মা শীতলা ক্লাব, গড়মোহান তেঁতুলা বুড়ি,মানিকপাড়া একাদশ,জয় গুপ্তমনি ও ববিতা একাদশ৷ ফাইনাল খেলা হয় কৌশিক একাদশ ও মানিকপাড়া একাদশের মধ্যে৷ জয়ী হয় কৌশিক একাদশ৷

  • Read more about গড়মোহানে আচার্য গুরুকৃপানন্দ অবধূত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত

আগামী ৩রা অক্টোবর সাম্বা-ব্রিগেডের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন গুরপ্রীত-আনোয়াররা৷ একই সময়ে আশিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ন বলেন, ‘আমরা একই সময়ে দু’টি টুর্নামেন্ট খেলতে পারব না৷ তাই আশিয়ান কাপ থেকে নাম তুলে নিচ্ছি৷’ এখন বড় প্রশ্ণ, ফিফা আয়োজিত আশিয়ান কাপ থেকে ফুটবলে ধুঁকতে থাকা ভারতের নাম তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত? একটা ব্রাজিল ম্যাচ খেলে কী ভারতের ফুটবলের আদৌ কিছু উন্নতি হবে? দ্বিতীয় সারির দলও কি পাঠানো যেত না আশিয়ান কাপে?

  • Read more about আশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত

বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের

বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের৷ শনিবার দ্বিতীয় পর্বের পয়লা ম্যাচেই আয়োজক দেশ ও ওলিম্পিকস চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে হারল ভারত৷ এই পরাজয়ের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল হরমনপ্রীত সিং ব্রিগেড৷ সোমবার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বহীন শেষ ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবে ভারত৷ সেই ম্যাচে জিতলে ৩ পয়েন্ট হবে টিম ইন্ডিয়ার৷ যা শেষ চারের দরজা খোলার জন্য যথেষ্ট হবে না৷ ভারতের ম্যাচ দেখতে এদিন আমস্টেলভিনে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া ও অভিষেক বচ্চনদের মতো তারকা৷ তবে তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে প্রথম গোল করে ডাচ ব্রিগেড৷ গোলদাতা তেলজেনকাম্প৷ ৫১ মিনিটে ২-০ করেন হোয়েডমেকার্স

  • Read more about বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের

বাঙলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য উন্নত মানের বিজ্ঞানভিত্তিক ক্রীড়াকাঠামো গড়ে তোলা হচ্ছে

বাংলার ক্রিকেটের উন্নতির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)৷ ক্রিকেটারদের জন্য আরও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সিএবি৷ সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ফিজিয়ো এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন৷

  • Read more about বাঙলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য উন্নত মানের বিজ্ঞানভিত্তিক ক্রীড়াকাঠামো গড়ে তোলা হচ্ছে

ফের দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া

লুজান ডায়মন্ড লিগে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে অল্পের জন্য হারতে হল ভারতীয় তারকাকে৷ শুক্রবার তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০৫ মিটার জ্যাভেলিন ছোড়েন নীরজ৷ কিন্তু তার পরেই পাথিরাগে ৮৮.১৪ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করে দেন৷ তৃতীয় স্থানে শেষ করলেন অ্যান্ডরসন পিটার্স৷ তিনি ছোড়েন ৮৪.৭৬ মিটার৷ এর আগেও ডায়মন্ড লিগে পাথিরাগের কাছে হারতে হয়েছে নীরজ চোপড়াকে৷

 

 

  • Read more about ফের দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া

ছোটদের দলের নির্বাচকদের আরও একটি দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেটবোর্ড

এত দিন ধরে ভারতীয় বোর্ডের জুনিয়র দলের নির্বাচকেরা স্রেফ জাতীয় শিবির, ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার দল বেছে নিতেন৷ এখন থেকে তাঁদের আরও একটি কাজ করতে হবে৷ তা হল ক্রিকেটারদের মাদক, জুয়া এবং ম্যাচ গড়াপেটা নিয়ে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া৷

সম্প্রতি জুনিয়র নির্বাচক চেয়ে আবেদনপত্র আহ্বান করেছে ভারতীয় বোর্ড৷ সেখানেই এই দায়িত্বের কথা লিখে দেওয়া হয়েছে৷ ক্রিকেটারদের নির্বাচন এবং উন্নতির পাশাপাশি তাঁদের মধ্যে মূল্যবোধ তৈরি করতেও সাহায্য করা হবে৷ প্রাক্তন এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সচেতনতা শিবিরও আয়োজন করা হবে৷

  • Read more about ছোটদের দলের নির্বাচকদের আরও একটি দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেটবোর্ড
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved