Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সম্পাদকীয়

বাঙলার সনাতনী ঐতিহ্য

আচার্য প্রসূনানন্দ অবধূত

সনাতন বলতে বোঝায় যা চিরন্তন ও শ্বাশত৷ সনাতনী ঐতিহ্য হলো চিরন্তন জীবনধারা ও সংস্কৃতির সমষ্টি৷ মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গীকার করেছেন বাঙলায় সনাতনী ঐতিহ্য ফিরিয়ে আনবেন৷ ভয়টা এখানেই৷ দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কোন প্রতিশ্রুতি দিলে তা সাধারণত পালন করা হয় না৷ সে বছরে দুকোটি চাকরী হোক, সুইসব্যাঙ্কের কালো টাকা ফেরৎ বা নেতাজী সুভাষ সম্পর্কিত গোপন ফাইল৷ অপর দিকে চারমাস আগে নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল--- রাজ্যের সেস উঠিয়ে দিল্লির সমান পেট্রোলের দাম, ৪৫০ টাকায় গ্যাস৷ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদে বসে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি রক্ষায় কোন তাগিদ নেই৷

  • Read more about বাঙলার সনাতনী ঐতিহ্য
  • Log in to post comments

আমিষ-নিরামিষ-পাখন্ডি 

আচার্য প্রসূনানন্দ অবধূত

গোবলয় থেকে এক ভন্ড বাবা বাগেশ্বর বাঙালীকে পাখন্ডি বলে গেল বাঙলার মুখ্যমন্ত্রী কে পাশে দাঁড় করিয়ে রেখে৷ মুখ্যমন্ত্রীর এতে গোঁসা হবার কথা নয়৷ কারণ বাঙালী হলেই বাঙালীয়ানা থাকে না৷ তাছাড়া তিনি নিজেই ইতিমধ্যেই পাখন্ডি খ্যাতি অর্জন করেছেন৷ ভোটের আগে মোদি গ্যারান্টি বলে চিল-চিৎকার করে প্রতিশ্রুতি দিয়েছিলেন--- ৪৫০ টাকার গ্যাস, সেসবিহীন দিল্লির সমান পেট্রোলের দাম, আরো কত কি!

  • Read more about আমিষ-নিরামিষ-পাখন্ডি 
  • Log in to post comments

ভূতের মুখে রাম নাম--- বহুরূপী সরীসৃপ

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

ভূতের মুখে রাম নাম---এই বাংলা প্রবাদটি ব্যবহার হয় সাধারণত যখন কোন অসৎ বা পাপাচারী ব্যষ্টির মুখ থেকে সৎ বা ভালো উপদেশের কথা শোনা যায়৷ কোন ব্যষ্টি যখন তার চরিত্রের বিপরীতধর্মী কথাবার্তা বলেন তখন লোকে তার সম্পর্কে এই বাংলা প্রবাদটি বলে থাকেন৷ অবশ্য আজকাল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মানুষের মুখে বিপরীত ধর্মী কথা শুনেও এই প্রবাদটি তার ও তাদের সম্পর্কে ব্যবহার করে না৷ কারণ রাজনৈতিক নেতাদের চরিত্র বদলানোর সঙ্গে আজকাল বহুরূপী সরীসৃপ প্রাণীটির রং বদলানোর মিল অনেক বেশি৷ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতার হাত বদলানোর কয়েকদিন পরেই বঙ্গ রাজনীতির ওই বহুরূপী সরীসৃপের ন্যায় চরিত্রগুলি

  • Read more about ভূতের মুখে রাম নাম--- বহুরূপী সরীসৃপ
  • Log in to post comments

শিক্ষার পবিত্র অঙ্গনে দূষিত রাজনীতি

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

যাদবপুর ইউনিভার্সিটির সাম্প্রতিক ঘটনা আর এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বৈশ্যের স্বার্থরক্ষা ও দলীয় মতাদর্শ প্রচারের মাধ্যম হয়ে গেছে ভারতের শিক্ষা ব্যবস্থা৷ তাই গেরুয়া, লাল, নীলে যে যখন ক্ষমতায় আসে তার মত করে, তার রঙে গড়ে তোলে শিক্ষাব্যবস্থা৷ এ ব্যাপারে ডান বাম রাম কোন পক্ষই পিছিয়ে নেই৷ যাদবপুর দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির দুর্গ৷ তৃণমূল ১৫ বছরে সে দুর্গ ভাঙতে পারেনি৷ সদ্য ক্ষমতায় এসে বিজেপি সেই কাজে হাত দিয়েছে৷ দলীয় রাজনীতির প্রভাব বিস্তারের চেষ্টা ও বামেদের প্রভাব ধরে রাখার প্রয়াস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষের কারণ৷ আরো লজ্জার বিষয় ছাত্রদের এই রাজনৈতিক সংঘাতকে শুধু রাজনৈতি

  • Read more about শিক্ষার পবিত্র অঙ্গনে দূষিত রাজনীতি
  • Log in to post comments

নীতিহীন রাজনীতি

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

রাজ্যের বিশজন সাংসদ তৃণমূল ছেড়ে একটি অস্বীকৃত দলে যোগ দিয়ে কেন্দ্রীয় শাসকদলকে সমর্থন করছেন৷ সংসদীয় গণতন্ত্রে এক ডাল থেকে আর এক ডালে ঝাঁপ দিতে হলে কোন দলের দুই তৃতীয়াংশ সাংসদকে একতাবদ্ধ হয়ে ডাল পরিবর্তন করতে হয়৷ তৃণমূল সাংসদের সংখ্যাটা ঠিক কাঁটায় কাঁটায় বিশজনই হয়েছে৷ এর পেছনে অন্য কোন খেলা আছে কি না তা প্রকাশ্যে আসেনে৷ তবে বর্তমান শাসকদল সংসদে এককভাবে সরকার গড়ার মতো গরিষ্ঠতা পায়নে৷ তাকে সরকার গড়তে অন্য দলের সাহায্য নিতে হয়েছে৷ তবুও নিজের পছন্দের মতো আইন পরিবর্তন করার গরিষ্ঠতা সংসদে নেই৷ কিছুক্ষেত্রে আইন পরিবর্তন, সংশোধন বা নতুন আইন প্রণোয়ন করতে গিয়ে প্রয়োজনীয় গরিষ্ঠতা না পেয়ে ব্যর্থ হতে হয়েছ

  • Read more about নীতিহীন রাজনীতি
  • Log in to post comments

আদর্শ হীন নির্লজ্জ রাজনীতি

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

রাজনীতি শব্দের আক্ষরিক অর্থ রাজার নীতি বা বিভিন্ন শাসন ব্যবস্থায় সরকারের নীতি, যে নীতির মূল লক্ষ্য নগর বা রাষ্ট্রের নাগরিকদের কল্যাণ করা৷ সেই অর্থে রাজনীতির অর্থনীতির রাজা বা শ্রেষ্ঠ নীতি৷ কারণ মানব সেবাই মানব জীবনের আদর্শ৷ যারা আধ্যাত্মিক জগতের সাধক, যাদের জীবনের মূল লক্ষ্য মোক্ষ প্রাপ্তি বা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন--- তাঁদের জীবন আদর্শ--- ‘আত্মমোক্ষার্থং জগদ্ধিতায় চ’৷ সারকথা মোক্ষত্ব অর্জন যাদের জীবনের লক্ষ্য তাদেরও শুধু সাধন ভজনে লক্ষ্য প্রাপ্তি হবে না--- মানবকল্যাণের পথেও চলতে হবে৷ রাজনীতিরও মূল লক্ষ্য রাষ্ট্রের তথা রাষ্ট্রের নাগরিকদের কল্যাণ সাধন৷

  • Read more about আদর্শ হীন নির্লজ্জ রাজনীতি
  • Log in to post comments

ক্ষমতার মদমত্ততা দীর্ঘস্থায়ী নয়

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পরাজিত দলের নেতা-নেত্রীদের উপর যে ধরনের আক্রমণ ধেয়ে আসছে কিছু মস্তিষ্ক বিকৃত রাজনৈতিক পোষ্যদের মাধ্যমে তাকে জনরোষ আখ্যা দিচ্ছে একদল শাসক পোষ্য সংবাদ মাধ্যম৷ এতে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ক্ষতি নেই৷ বরং এই ধরণের ঘটনা মমতাকে রাজনৈতিক শক্তি যোগাবে৷ কিন্তু বঙ্গ রাজনীতিতে এই কুৎসিত কদর্যকে সংস্কৃতির অনুপ্রবেশ সামগ্রিকভাবে বাঙলার সর্বনাশ করবে৷ 

  • Read more about ক্ষমতার মদমত্ততা দীর্ঘস্থায়ী নয়
  • Log in to post comments

গণতন্ত্র ও দেশপ্রেম

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্র, দেশবিরোধী শব্দ দুটোর সংজ্ঞা পাল্টে যাচ্ছে৷ সরকারের বিরুদ্ধে কথা বললেই দেশবিরোধী দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে৷ সরকারের কাজের সমালোচনা করা জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷ কিন্তু সরকার যদি বিরুদ্ধে পক্ষের সমালোচনা সহ্য করতে না পারে বুঝতে হবে সে সরকারের মধ্যে স্বৈরাচারী প্রবণতা বাড়ছে৷

  • Read more about গণতন্ত্র ও দেশপ্রেম
  • Log in to post comments

মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

মানুষ নিজের উন্নতি ও কল্যাণের জন্য রাষ্ট্র নামক সংস্থাটি তৈরি করেছিল৷ রাষ্ট্র খুবই শক্তিশালী একটি সংস্থা৷ রাষ্ট্রের শাসনযন্ত্র যিনি বা যারা পরিচালনা করে তারা অসীম ক্ষমতার অধিকারী হয়৷ সেই ক্ষমতা যদি কোন একজন বা কয়েকজন গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যায় তবে রাষ্ট্রবাসীর কল্যাণ অপেক্ষা অকল্যাণের সম্ভাবনাই বেশি থাকে৷ সেটা নির্ভর করে শাসকের, রাষ্ট্র পরিচালকের আচার-আচরণ ও নৈতিক চরিত্রের ওপর৷

  • Read more about মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র
  • Log in to post comments

ধর্ম ও ধর্মমতের পার্থক্য বুঝতে হবে

আচার্য মত্রসিদ্ধানন্দ অবধূত

ধর্মান্ধতা একটা জাতিকে শুধু দুই সম্প্রদায়ে নয়, ভৌগোলিকভাবেও দ্বিখণ্ডিত করে ধবংসের পথে নিয়ে যাচ্ছে৷ তথাকথিত স্বাধীনতার পর ৭৮ বছর ধরে এপারে ওপারে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত লেগেই আছে, কখনও কখনও তা ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে, ভাই অক্লেশে ভায়ের রক্তে হাত রাঙায়৷ স্বাধীন দেশের শাসকও যখন এই সাম্প্রদায়ীক সংঘর্ষকে ইন্ধন যোগায় তখন তা আরও ভয়ঙ্কররূপ ধারণ করে৷ এই হিংস্র সাম্প্রদায়ীকতার আড়ালে খলনায়ক চতুর পুঁজিপতি শোষক৷ কিন্তু সাহিত্যে, বিজ্ঞানে, রাজনীতিতে, অর্থনীতিতে বিশ্বের দরবারে সম্মানের আসন অলংকৃত করেছে তার কেন এই বৌদ্ধিক অবক্ষয়, মানসিক দৈনতা!

  • Read more about ধর্ম ও ধর্মমতের পার্থক্য বুঝতে হবে
  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved