বিহারের ইতিকথা
‘বিহার’ শব্দটি নিষ্পন্ন হয়েছে ‘বি’ --- হৃ ঘঞ্ প্রত্যয় করে৷ ‘বি’ এখানে উপসর্গ৷ উপসর্গের ‘ব’ কখনও বর্গীয় ‘ৰ’ (ba) হয় না৷ সর্বত্রই অন্তস্থ ‘ব’ (va) হয়, এমন কি ‘wa’-ও নয়৷
‘বিহার’ কথাটির ইংরেজী বানান লিখতে হবে ‘v’ দিয়ে অর্থাৎ বানান হবে Vihar৷ অথচ শতকরা নিরানববই ভাগ লোক লেখেন Behar ঊ ইংরেজরা লিখতেন Bihar৷ সেটিও ভুল৷