গান হয়ে এসো লেখক সাধনা সরকার আমার গান হয়ে এসো, এসো তুমি ভালবাসায় মন মৃত্তিকার পরতে পরতে এসো মধু মালঞ্চের রসধারায় কত না রসে কত না ভাবে দেখেছি তোমাকে ভালবেসেছি অমৃতমধুগন্ধে এসে প্রিয় এসো হৃদয়পিঞ্জরে বসত কর রূপে রূপে ভালবাসার মাধুর্যে৷ Log in or register to post comments