কীর্ণাহারে  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সাইথিয়া ঃ গত ৫ই অক্টোবর বীরভূম জেলার  কীর্ণাহারে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  শুভপদার্পন  করেছিলেন ও ধর্মমহাচক্রে প্রবচন  দিয়েছিলেন৷  এই শুভ দিনটিকে  স্মরণ করে কীর্ণাহারে আনন্দমার্গ সুকলের  বীরভূম জেলার  বিভিন্ন এলাকা থেকে ভক্ত আনন্দমার্গীরা এখানে সমবেত হয়ে অখন্ড কীর্ত্তণ, মিলিত সাধনা, স্বাধ্যায় ও গুরুপূজায় অংশগ্রহন করেন৷  এরপর ওই দিনকার  স্মৃতিচারণ  করেন প্রবীণ আনন্দমার্গী সনৎ দত্ত৷  তিনি বলেন, বর্তমানে ধর্মের নামে মানুষ অজস্র ধরণের কুসংস্কার, অন্ধবিশ্বাস মেনে চলে৷ মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস তথা ডগমার ঘোরতর বিরোধী৷ তিনি বলেন, সমস্ত মানুষের এক ধর্ম---তা হ’ল মানবধর্ম বা ভাগবত ধর্ম৷ সমস্ত মানুষের এক জাতি৷ আনন্দমার্গে কোনও জাত-পাত বা সম্প্রদায়গত বিভেদ মানা হয় না৷ এছাড়াও  বক্তব্য রাখেন  আচার্য-সৌম্যসুন্দরানন্দ অবধূত,  আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, মানবেন্দ্র নাথ ঘোষাল , রবি ঘোড়াই প্রমুখ ৷  মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  মহান্  আদর্শকে বাস্তবায়িত করে এক আধ্যাত্মিকতা ভিত্তিক আদর্শ মানব সমাজ গড়ার জন্যে সবাই সংকল্প  গ্রহণ করেন৷  অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী কেশবচন্দ্র সিন্হা মহাশয়৷

 

ঝালদায় আমরা বাঙালীর জেলা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ ঝালদা, ১৭ ই অক্টোবর ঃ গত ১৭ই অক্টোবর মঙ্গলবার ঝালদায় আমরা বাঙালীর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সকাল থেকেই আমরা বাঙালীর বিভিন্ন ব্লক থেকে  কর্মীরা আসতে শুরু করেন৷  সম্মেলনের শুরুতে ‘বাঙলা আমার দেশ’ প্রভাত সঙ্গীতটি সমবতে কন্ঠে পরিবেশিত হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রী রতন মাহাত মহাশয়৷ তাছাড়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বক্ষণের কর্মী বিভূতি দত্ত মহাশয়৷ তিনি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলেন বাংলার এই চরম সংকটের দিনে  বাংলা ও বাঙালীর সার্থে ‘আমরা বাঙালী’র আদর্শকে যে ভাবে হোক সমাজে রূপ দেবার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান৷  সকল সদস্যদের আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ব্যষ্টিদের নিয়ে ঝালদা জেলা কমিটি গঠিত হয় ঃ---

জেলা সচিব - পশুপতি মাহাত, যুগ্ম সচিব - রাজেশ গড়াই,কার্র্যলয় সচিব- নবকুমার সিংহ, সাংগঠনিক সচিব - ধনঞ্জয় মাহাত, উন্নয়ন সচিব - ঠাকুর দাস কিসকু, অর্থ সচিব- পাঠক মাহাত, আন্দোলন সচিব -গদাধর গড়াই, প্রচার ও জনসংযোগ সচিব-হারু মাহাত, সাংস্কৃতিক সচিব - শক্তিপদ গড়াই ও শ্রীহরি কুইরী, বাঙালী মহিলা সচিব -শ্রীমতি সুজলা মাহাত , সদস্য   ১) পিতাম্বর টুডু৷, ২) রমেশচন্দ্র মাঝি৷ ৩) পরমেশ্বর মাহাত৷

আমরা বাঙালী উত্তর ২৪ পরগণা শাখার পক্ষ থেকে অমিতাভ মালিকের মৃত্যুতে শোকপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৮ই অক্টোবর সন্ধ্যায় আমরা বাঙালী উত্তর ২৪ পরগণা শাখার পক্ষ থেকে দেশদ্রোহী গুরুং বাহিনীর হাতে নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বাঙালী সমর্থকরা বারাসত ও মধ্যমগ্রাম ষ্টেশনে মোমবাতি জানায়৷ আমরা বাঙালীর নেতা জয়ন্ত দাশ ও উজ্জ্বল ঘোষ অমিতাভ মালিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন---বাঙলার অখণ্ডতা রক্ষা করতে গিয়ে বিদেশী গোর্খাদের হাতে তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিক জীবন দিয়ে শহীদ হয়েছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে তাঁর অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ আমরা বাঙালী নেতারা তাঁদের বক্তব্যে বাঙলাকে ভাগ করার ক্ষেত্রে কেন্দ্রের ষড়যন্ত্রেরও তীব্র প্রতিবাদ জানান৷