গত ৩রা সেপ্ঢেম্বর কৃষ্ণনগর রাওয়া সচিব শ্রী আনন্দ মণ্ডলের উদ্যোগে ও স্থানীয় আনন্দমার্গের সদস্যবৃন্দ ঐকান্তিক প্রচেষ্টায় প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় কৃষ্ণনগর হাইসুকলের সাংস্কৃতিক মঞ্চে৷ প্রায় শতাধিক প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহন করে৷
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববন্দিত মহান দার্শণিক ও সঙ্গীতগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতি মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষাব্রতি ও নদীয়ার অন্যতম কবি শাবুদ্দিন মন্ডল ও প্রবীণ আনন্দমার্গী ডাঃ নিখিল চন্দ্র দাস মহাশয়৷ উভয়েই প্রভাত সঙ্গীতে বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন আজকের এই অন্ধকারাচ্ছন্ন সাংস্কৃতিক জগতে প্রভাতসঙ্গীতের আবির্র্ভব এক নোতুন দিগন্ত নিয়ে এসেছে৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির ভাষনের পরে প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা--- সভাপতি শাবুদ্দিন মন্ডল, শিক্ষাব্রতি ও বিশিষ্ট লেখক শ্রী মনোরঞ্জন বিশ্বাস, শিক্ষাব্রতি ও বিশিষ্ট লেখক শ্রী নিত্যানন্দ পাল,রাওয়া কমিটির সদস্য শ্রী সনৎ মৃধা , ডাঃ তথাগত বিশ্বাস, রাওয়ার অন্যতম অরগানাইজার শ্রী গোবিন্দ বিশ্বাস, ডাঃ নিখিল চন্দ্র দাস, নদীয়া জেলার ভুক্তি প্রধান শ্রী অনিলচন্দ্র বিশ্বাস প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷