Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

‘আমরা বাঙালী’র প্রচার সভা

নিজস্ব সংবাদদাতা
Wed, 13-03-2019

গত ১৩ই ফেব্রুয়ারী উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের অন্তর্গত জ্বলাবাজারে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে ত্রিপুরা অসম সহ সমস্ত উত্তর-পূর্বাঞ্চলে বাঙালী নির্যাতনের বিরুদ্ধে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ এতে বক্তারা ছিলেন--- জেলাসচিব হেমেন্দ্র দেবনাথ, রাজ্যকমিটির সদস্য গোপালকৃষ্ণ দেব প্রমুখরা৷

গত ১৫ই ফেব্রুয়ারী আরেকটি বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত ব্লকেরই জলেবাসা বাজারে যেখানে বক্তব্য রেখেছেন রাজ্য সাংঘটনিক সচিব কেশব মজুমদার, জেলাসচিব হেমেন্দ্র দেবনাথ, বিভাস দাস প্রমুখরা৷

এরপর গত ২১ শে ফেব্রুয়ারী উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন রাজ্য আন্দোলন সচিব গোবিন্দ মজুমদার, গোপালকৃষ্ণদের, জেলাসচিব হেমেন্দ্র দেবনাথ ও বিভাস দাস প্রমুখরা৷ প্রতিটি সভাতেই বক্তারা বর্তমান ত্রিপুরায় নাগরিক জীবনের নানাদিকে যে অচলাবস্থা ও অসহনীয়তা দেখা দিয়েছে ও তার সঙ্গে সঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে  যে ভাবে বাঙালী নির্যাতন চলছে সে সম্পর্কে তাদের বিক্ষোভ প্রকাশ করেছেন৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved