Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কর্ষক আন্দোলনের সমর্থনে বাঙালী কর্ষক সমাজ

নিজস্ব সংবাদদাতা
Sat, 09-01-2021

আগরতলা ঃ বাঙালী কর্ষক সমাজের ত্রিপুরা রাজ্যসচিব শ্রী বিমল দাস ৭ই ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থ বিরোধী কৃষি আইন বাতিলের দাবীতে বাঙালী কর্ষক সমাজ আন্দোলন করে চলেছে৷ আমরা ৮ই ডিসেম্বরের ভারত বন্‌ধকে পূর্ণ সমর্থন জানাচ্ছি৷ তিনি বলেন নূতন কৃষি আইনের মাধ্যমে কর্ষকদের স্বাধীনতা হরণ করে পুঁজিপতি শোষণের পথ প্রশস্ত করবে৷ পুঁজিপতিরা নিজেদের পছন্দের শস্য উৎপাদনে কর্ষকদের বাধ্য করবে৷ কর্ষকদের ওপর নবরূপে নীলকর সাহেবের অত্যাচার শুরু হবে৷

তবে বাঙালী কর্ষক সমাজ শুধু আইনের বিরুদ্ধে আন্দোলন করছে না৷ বাঙালী কর্ষক সমাজ সামাজিক-অর্থনৈতিক দর্শন প্রগতিশীল উপযোগ তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটিয়ে কৃষি ব্যবস্থায় আমূল পরির্তন চায়৷ তার জন্য প্রয়োজন কেন্দ্রিত অর্থনীতি পরিবর্তে বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা৷ সর্বক্ষেত্রে কৃষি সমবায়ের মাধ্যমে ব্লক-ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved