Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রামরাজাতলায় মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা
Mon, 16-04-2018

হাওড়া ঃ গত ১৫ই মার্চ হাওড়ার রামরাজাতলায় জগদগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উদ্যাপন করা হয়৷ অনুষ্ঠানে প্রথমে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন শুভ্রা ভৌমিক, গুণাতীতা দত্ত ও সুপ্রিয়া ভৌমিক৷ কীর্ত্তন শেষে সাধনা, গুরুপূজার পরে স্বাধ্যায়ে ১৯৮১ সালে পরমারাধ্য বাবা (শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী) রামরাজাতলা শঙ্কর মঠে যে প্রবচনটি (‘প্রকৃত গুরু কে?’ ) দিয়েছিলেন উক্ত প্রবচনটি স্বাধ্যায় পাঠ করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ তারপর উপস্থিত প্রবীণ মার্গী শ্রী গৌতম দত্ত সেদিনকার কিছু স্মৃতির কথা উল্লেখ করেন তপন ভৌমিক াার বহুমুখী কর্মধারা ও রামরাজাতলা ইয়ূনিটের পরিকল্পনা ও তার বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অমিয় কুমার পাত্র, শ্যামাপদ মণ্ডল, আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, রামপদ মান্না ও বিজলী মণ্ডল৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved