Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ---সাইনা

ক্রীড়াপ্রতিনিধি
Sat, 09-01-2021

করোনার জন্য তাইল্যাণ্ডে জৈব সুরক্ষিত বলয়ে যে বিধিনিষেধ চালু করেছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা তা নিয়ে ক্ষুব্ধ  সাইনা নেহওয়াল৷ ‘‘করোনার ফল নেগেটিভ আসার পরেও গোটা টুরে ফিজিয়ো ও ট্রেনাররা আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না৷ চার সপ্তাহ কীভাবে আমাদের এসব মেনে অনুশীলন করা সম্ভব! আমরা প্রতিযোগিতা সেরা প্রস্তুতি নিয়ে খেলতে চাই৷ দয়া করে এই বিষয়টি সমাধানের অনুরোধ করছি বিশ্ব ব্যাডমিন্টন সংস্থাকে---সাইনা ৷ এটি তিনি টুইটের মাধ্যমে জানান সংস্থাকে৷ আগামী মার্চ মাস পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সকে বিচার করা হবে৷ সাইনা তাই চিন্তিত, ঠিকঠাক অনুশীলন করতে না পারলে  খেলায় তার প্রভাব পড়তে পারে৷ প্রাক্তন বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকা বলেছেন---এই বিষয়ে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সঙ্গে  যোগাযোগ করার চেষ্টা করে এখনও পর্যন্ত লাভ হয়নি৷ তিনি আরও জানিয়েছেন ‘‘গোটা দলের অনুশীলনের জন্য মাত্র এক ঘন্টা সময় বরাদ্দ? জিমের জন্যও একই সময়৷ অলিপিক্সে যোগ্যতা অর্জনের জন্য মার্চ মাস খুব গুরুত্বপূর্ণ সময়৷ সেটাকে সামনে রেখে নিজেকে  প্রস্তুতির মাধ্যমে সেরা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এগুলো যথেষ্ট নয়৷’’

সাইনার ক্ষুব্ধ হওয়ার কারণ তিনি জানিয়েছেন--- তিনি বলেছেন ‘‘প্রচুর অর্থ খরচ করে আমরা ফিজিয়ো ও প্রশিক্ষকদের সঙ্গে এনেছি৷ যদি তাঁরা আমাদের কোন সাহায্যই করতে না পারে  তাহলে সেটা আমাদের আগে জানানো উচিত ছিল সংস্থার, সেটা আমাদের আগে জানালো না কেন! আমাদের ওয়ার্ম আপ, টেপিং, কুল ডাউন, এগুলি কিছুই করতে দেওয়া হচ্ছে না অথচ বলা হচ্ছে সেরা খেলোয়াড়দের সঙ্গে লড়াই করার জন্যে৷ আমরা যদি ঠিকমত প্রশিক্ষণ করতে না পারি তাহলে লড়ব কিভাবে!’’

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved