Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

১০ বছর পরটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা

ক্রীড়াপ্রতিনিধি
Sat, 14-02-2026

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের শুরুতেই সন্তোষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বাংলা৷ আর দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের মুখ দেখল বঙ্গ-ব্রিগেড৷ বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরের শ্রীগুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে দিল্লিকে ৩-০ গোলে হারাল তারা৷ ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক সাগ্ণিক কুণ্ডুর৷ বাংলার এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন কোচ গৌতম ঘোষ৷ পাশাপাশি চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত৷ উল্লেখ্য, বাংলার এই দলে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্ণের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা পাঁচ ফুটবলার৷ তারা হল অতনু মুর্মু, উরচিন সাহা, সবুজ মণ্ডল, সৌম্যদীপ বারুই ও সুমন গুঁই৷ এছাড়া ফাইনালের গোলদাতা সাগ্ণিক সহ ছ’জন খেলে মোহন বাগানে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved