আশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
আগামী ৩রা অক্টোবর সাম্বা-ব্রিগেডের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন গুরপ্রীত-আনোয়াররা৷ একই সময়ে আশিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ন বলেন, ‘আমরা একই সময়ে দু’টি টুর্নামেন্ট খেলতে পারব না৷ তাই আশিয়ান কাপ থেকে নাম তুলে নিচ্ছি৷’ এখন বড় প্রশ্ণ, ফিফা আয়োজিত আশিয়ান কাপ থেকে ফুটবলে ধুঁকতে থাকা ভারতের নাম তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত? একটা ব্রাজিল ম্যাচ খেলে কী ভারতের ফুটবলের আদৌ কিছু উন্নতি হবে? দ্বিতীয় সারির দলও কি পাঠানো যেত না আশিয়ান কাপে?