মিথিলা
গল + লা+ ড = গল্প৷ ‘লা’ ধাতুর অর্থ হ’ল ধারণ করা to contain) অথবা ধৃত হওয়া to be contained)৷ ‘লা’ ধাতু + ‘ড’ প্রত্যয় করে ‘ল’ শব্দ পাচ্ছি৷ যে দেশ ‘কের’ অর্থাৎ নারিকেল বা নালিকেরকে ধারণ করে সে হ’ল কের+ ল + ড = কেরল৷ রাজা মিথি যে দেশকে ধারণ করেছিলেন, অথবা যে ভূমি রাজা মিথিকে ধারণ করে রেখেছিল তা মিথিলা৷ তোমরা রাজা মিথির নাম নিশ্চয় শুণেছ৷ প্রাচীনকালে আর্যাবর্তের যে অংশ গঙ্গার উত্তরে অবস্থিত তার পূর্ব-সীমানা ধরা হত গণ্ডকী নদীকে (নারায়ণী গণ্ডকী) আর যে অংশ গঙ্গার দক্ষিণে অবস্থিত তার পূর্ব প্রত্যন্তকে ধরা হত শোণক বা শোণ নদকে৷ নারায়ণী গণ্ডকের পূর্বদিকে গঙ্গার উত্তরে হচ্ছে মিথিলা বা বিদেহ৷ আর গঙ্গার দক