Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রবন্ধ

প্রবন্ধ

নোতুন দিনের নোতুন সূর্য প্রাউট

আচার্য প্রসূনানন্দ অবধূত

মানব সভ্যতা আজ এক চরম সংকট মুহূর্ত্তে এসে উপনীত হয়েছে৷ মানবিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবিচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অমনোবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির নামে বেলেল্লাপনা, ধর্মীয় মৌলবাদ, অর্থনৈতিক বৈষম্য, অসহ্য দারিদ্র্য, লাগাতার অনাহার, --- এককথায সার্বিক অবক্ষয় মানব সমাজের গতিকে রুদ্ধ করেছে ৷ অজগরের মতো সমগ্র মানব সমাজকে আষ্টে -পিষ্টে জড়িয়ে ফেলেছে৷ বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবী, সারা বিশ্বজুড়ে তাই যুদ্ধের এত রণহুঙ্কার, স্বার্থের এত সংঘাত, মানবরূপী দানবদের এত আস্ফালন!

  • Read more about নোতুন দিনের নোতুন সূর্য প্রাউট
  • Log in to post comments

অর্থনৈতিক শোষণ মুক্তির পথ প্রগতিশীল সমাজতন্ত্রের প্রাউট দর্শন

প্রভাত খাঁ

দীর্ঘ ৭৮ বছর পরেও আমাদের ভাবতে হচ্ছে স্বাধীন দেশের নাগরিক হয়ে দেশের সিংহভাগ মানুষের বেঁচে থাকার জন্য যে পাঁচটি জিনিষের অত্যধিক প্রয়োজন, তারা পাচ্ছে না৷ আজও অনেকের ক্ষুধা নিয়ে জন্ম হচ্ছে পথে ঘাটে, আর মরতে হচ্ছে সেই পথে ঘাটে অবহেলিত পশু- পক্ষীদের মত৷ পাশাপাশি ভারতের মত বিরাট দেশে যৎসামান্য মুষ্টিমেয় কিছু ধনী ভাগ্যবানরা দেশের সম্পদের সিৎহভাগের মালিক৷

দিন দিন তাদের সম্পদ ফুলে ফেঁপে উঠছে৷ এমনকি করোনা লকডাউনের সময়ও সম্পদ বাড়িয়ে নিয়েছে, যখন কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নীচে নেমে গেছে৷

  • Read more about অর্থনৈতিক শোষণ মুক্তির পথ প্রগতিশীল সমাজতন্ত্রের প্রাউট দর্শন
  • Log in to post comments

৪৫০টাকায় রান্নার গ্যাস পাওয়ার অপেক্ষায় আছেন বাঙলার লক্ষ লক্ষ পরিবার

বিশ্বদেব মুখোপাধ্যায়

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন থেকেই তাঁর কিছু বক্তব্য, থুড়ি প্রতিশ্রুতি বাংলার এক অংশের মানুষের মনে গভীর প্রত্যাশা জাগিয়েছিল৷ সেইসময় থেকেই সাধারণ মানুষ বিরোধী নেতার কথাগুলোকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে ও তাঁর প্রতিশ্রুতিতে যথেষ্ট প্রভাবিত হয়েছে৷ নেতাদের বক্তব্যকে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের কথাকে বিশ্বাস করার মধ্যে সাধারণ মানুষের কোনো ভুল থাকতে পারে না৷ যিনি বা যাঁরা সমাজে নেতৃত্ব দেন তাঁদের কথাকে কী সাধারণ মানুষ অবিশ্বাস করবে?

  • Read more about ৪৫০টাকায় রান্নার গ্যাস পাওয়ার অপেক্ষায় আছেন বাঙলার লক্ষ লক্ষ পরিবার
  • Log in to post comments

ওরা কেন হারিয়ে যায়?

একর্ষি

‘যে সত্য ও আদর্শকে অভ্রান্ত জানিয়াও কেঊ যখন ব্যক্তিজীবনে আর অনুসরণ করিতে পারে না, ধীরে ধীরে সেই ব্যক্তি ওই সত্য ও আদর্শের বিরোধী হইয়া পড়ে৷‘(মহামতি বিপিনচন্দ্র পাল৷) তারপর একদিন জনমানস থেকে, আদর্শ থেকে, এমনকি জীবন থেকেও তারা হারিয়া যায়৷ জীবন প্রতিস্রোতে ডুবে যেতেও অনেক সময় পিছু পা হয়না৷ জীবনের উদেশ্য কী--- সেটাই হয়ত এদের কাছে চিরকাল অজানাই থেকে যায়৷

  • Read more about ওরা কেন হারিয়ে যায়?
  • Log in to post comments

প্রাউটের পথেই গড়ে উঠবে নোতুন সমাজ নোতুন পৃথিবী

প্রভাত খাঁ

মহান দার্শনিক শ্রদ্ধেয় প্রভাতরঞ্জন সরকার সারা পৃথিবীর আর্থিক তথা সামাজিক উন্নয়নের জন্য যে আর্থিক ও সামাজিক দর্শন দেন ও যেটি মূলতঃ সুপ্রাচীন ভারতের অধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত সেই মহান দর্শনের বাস্তবায়নেই পৃথিবীর সকল সমস্যার সমাধান সম্ভব৷ তাই সেই দর্শনকে যাঁরা শিরোধার্য করে সারা পৃথিবীতে প্রগতিশীল সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও প্রতিটি সমাজ আর্থিক, সামাজিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে তারই ব্যাপক প্রচারে মিশনারী কর্মে সক্রীয় তারাই প্রাউটিষ্ট৷ সেই সমাজগুলিই সম্মিলিতভাবে জাগ্রত নব্যমানবতাবোধে উদ্ভুব্ধ হয়ে বিশ্বায়নের পথে অগ্রসর হয়ে এক মানবসমাজ ঘটনে সফল হয়ে উঠবে৷ তাই বলা হয় আঞ্চলিকতার পথ ধর

  • Read more about প্রাউটের পথেই গড়ে উঠবে নোতুন সমাজ নোতুন পৃথিবী
  • Log in to post comments

সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক অজ্ঞতার সুযোগে স্বৈরাচার মাথা তুলছে

প্রবীর সরকার

আজ দীর্ঘবছর হয়ে গেল ভারতের মতো কোটি কোটি মানুষের দেশে চরম আর্থিক ও সামাজিক দিকে আকাশ পাতাল বৈষম্য অদ্যাবধি কিছুটা নিরসন হল না তার সদুত্তর যাঁরাই শাসনে আসছে তাঁরাই দিতে সক্ষম হচ্ছে না কেন? এর উত্তর খুঁজতে হবে সেই অতীতকালে যখন দেশের স্বাধীনতা আন্দোলন শুরু হয় সেই সময় থেকে অদ্যাবধি যাঁরা শাসনে এসেছেন তাঁদের বিষয়ে নিরপেক্ষ সমীক্ষা করা৷ এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয় সেই অখণ্ড বাংলায় যার রেস সারা ভারতে ছড়িয়ে পড়ে৷

  • Read more about সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক অজ্ঞতার সুযোগে স্বৈরাচার মাথা তুলছে
  • Log in to post comments

তমসাবৃত নিশীথে আলোর আমেজ প্রভাত সঙ্গীত

পত্রিকা প্রতিনিধি

আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী (শ্রীপ্রভাতরঞ্জন সরকার) কেবল একজন পরম শ্রদ্ধেয় ধর্মগুরুই নন, তিনি একজন মহান দার্শনিক, প্রাজ্ঞ শিক্ষাবিদ, সুসাহিত্যিক, অভিজ্ঞ ভাষাতাত্ত্বিক, বিশিষ্ট ইতিহাসবেত্তা ও নব্যমানবতাবাদের মহান উদগাতা৷ সেই সঙ্গে একজন বিশ্ববন্দিত কালজয়ী সঙ্গীতগুরুও৷

  • Read more about তমসাবৃত নিশীথে আলোর আমেজ প্রভাত সঙ্গীত
  • Log in to post comments

বন্দে মাতরম্‌’ দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির অভাবনীয় দৃষ্টান্ত

মনোতোষ মণ্ডল

সময়টা ছিল ২০০২ সাল৷ বিবিসি’র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গান নির্বাচন কল্পে আন্তর্জাতিক স্তরে একটি সমীক্ষা চালায়৷ ঐ সমীক্ষায় সাত হাজার গানের মধ্যে সর্বশ্রেষ্ঠ গানের মর্যাদায় মর্যাদিত হয় -- আয়ারল্যান্ডের আইরিশ প্যাট্রিওটিক গান (A Nation once again)৷ কিন্তু অতিশয় হর্র্ষেল্লাসের বিষয়---এই সমীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছিলো---বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত, বিভিন্ন কণ্ঠে গীত ও ভারতবর্ষে জাতীয় স্তোত্র রূপে স্বীকৃত *‘বন্দে মাতরম্‌’* গানটি৷ এটা অবশ্যই প্রতিটি ভারতীয়ের জন্য অতিশয় গর্বের বিষয়৷ ১৯৫০ সালে ছয় স্তবক সমৃদ্ধ এই গানটির মাত্র দুটি স্তবক

  • Read more about বন্দে মাতরম্‌’ দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির অভাবনীয় দৃষ্টান্ত
  • Log in to post comments

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শিক্ষা

সুভাষ প্রকাশ পাল

 ১৯৬৯ সালের মাঝামাঝি কোন একটা সময়৷ মেদিনীপুর কলেজে তৃতীয় বর্ষের ছাত্র৷ ঈশ্বর কৃপায় আনন্দমার্গ সংঘটনের সান্নিধ্যে আসার সুযোগ হল৷ জীবনে এলো শুভ দিন৷ আচার্যদেব সাধনা শেখালেন৷ সাধনা শেখানোর পর তিনি বললেন আজ থেকে তোমার পরিচয় তুমি মানুষ৷ তুমি হিন্দু নও, মুসলিম নও, বৌদ্ধ বা খ্রিস্টান নও৷ হিন্দু সমাজের মধ্যে যে সামাজিক জাতিগত বিভাজন আছে যথা--- ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, তন্তুবাই, নমঃশূদ্র, চন্ডাল ইত্যাদি ইত্যাদি--- তোমার পরিচয় তাও নয়৷ তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ৷ তুমি পরমপুরুষের সন্তান৷ এটাই আনন্দমূর্ত্তিজীর শিক্ষা৷ তাঁর কথা শুণে সেদিন বিস্ময় হতবাক হয়ে গিয়েছিলাম৷ ভেবেছিলাম এও কি সম্ভব?

  • Read more about শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শিক্ষা
  • Log in to post comments

বাঁচো ও বাঁচতে দাও (২)

একর্ষি

মানুষ একটি বিশেষ জীব-প্রজাতি হলেও পৃথিবীর বুকে মানুষের আবির্ভাব সবার শেষে ( এই মানুষই বিধাতার সর্বশ্রেষ্ট জীব ) ৷ কেউ এসেছে আগে , কেউ এসেছে পরে ,আবার অনেক জীবপ্রজাতি পৃথিবীর বুক থেকে অবলুপ্তও হয়ে গেছে , এসেছে নোতুন জীব-প্রজাতি ৷৷ কেঊ খাদ্যাভাবে , কেঊবা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ধরিত্রী থেকে মুছে গেছে ৷ এরা অবশ্য কেউই নিজেদের বাঁচার রসদ নিজেরা সৃষ্টি বা তৈরী করতে পারেনি , তাই অভিযোজনের অক্ষমতায় হারিয়ে গেছে ৷ উদ্ভিদ জগৎ ও মানুষের ক্ষেত্রে অবশ্য এই সম্ভবনা নেই ৷ উদ্ভিদ জগৎ প্রকৃতিগত ভাবে স্বতঃ - স্বনির্ভর, মানুষ প্রকৃতি ও আপন মণীষার সাপেক্ষে স্বনির্ভর৷ এ সব থেকে একট

  • Read more about বাঁচো ও বাঁচতে দাও (২)
  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved