ক
কপি ঃ এই সবজীটি ভারতের নয়৷ এর আদি বাসস্থান মধ্য ইয়ূরোপ৷ এদেশে এর বীজ এনেছিলেন পর্ত্তুগীজরা৷ ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি ও লেটুস আজ পৃথক পৃথক সবজী ৰলে গণ্য হলেও অতি প্রাচীনকালে এরা একই ছিল৷ ব্রকোলি ৰেশী ঠাণ্ডা আবহাওয়া চায়৷ তাই ভারতের মাটিতে তাকে জন্মানো কষ্টকর৷ ফুলকপি মাঝারি ধরণের ঠাণ্ডা চায়৷ তাই ভারতের প্রায় সর্বত্রই ফুলকপি জন্মায় ও ফুলকপির বীজও তৈরী হয়৷ বাঁধাকপি একটু ৰেশী শীত চায়৷ তাই ৰাঁধাকপিকে আমরা ৰাঁধতে দেখি একটু ৰেশী শীতের সময়৷ যত শীতে ফুলকপিকে পাই, তত শীতে ৰীধাকপিকে পাই না৷ বাঁধাকপির বীজ তৈরীর জন্যে খুৰ বেশী ঠাণ্ডা দরকার৷ ভারতের সমতলে ততটা ঠাণ্ডা পড়ে না৷ তাই বাঁধাকপির বীজ ৰাইরে থেকে আন