Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপোজয়ী ভারতীয় দল

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 16-10-2026

এশিয়ান গেমসের প্রথম দু’দিনে শুটিং থেকে পাঁচটি পদক পেল ভারত৷ তবে সোনা জিততে পারলেন না ভারতীয় শুটারেরা৷ সোমবার পুরুষদের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে তিনটি রুপো জিতল ভারত৷

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত বিভাগে রুপো জিতেছেন হিমাংশু ঢিল্লোঁ, রুদ্রাংশ পাটিল ও পার্থ মানে৷ ফাইনালে ১৮৯০.১ পয়েন্ট স্কোর করেন তাঁরা৷ দ্বিতীয় স্থানে শেষ করে ভারত৷ সোনা জিতেছে চিন৷ তাদের তিন খেলোয়াড় শেং লিহাও, মা সিহান ও ঝাং চাংহং মোট ১৮৯৯ পয়েন্ট স্কোর করেন৷ ৯ পয়েন্টের জন্য সোনা হাতছাড়া হয় ভারতের৷

ব্যক্তিগত ভাবে তৃতীয় স্থানে শেষ করেন রুদ্রাংশ৷ তিনি ৬৩১.৮ পয়েন্ট স্কোর করেন৷ ৬৩০.০ স্কোর করে সাত নম্বরে শেষ করেন হিমাংশু৷ পার্থ স্কোর করেন ৬২৮.৩৷ তিনি শেষ করেন ১০ নম্বরে৷ প্রথম আটে থাকায় ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সুযোগ পান হিমাংশু ও রুদ্রাংশ৷

১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে শুরু থেকে এগিয়ে ছিলেন রুদ্রাংশ৷ দেখে মনে হচ্ছিল, এবারের এশিয়ান গেমসে প্রথম সোনা পেতে চলেছে ভারত৷ কিন্তু শেষ দিকে একটি শটে ৯.৭ পয়েন্ট স্কোর করে তিন নম্বরে নেমে যান তিনি৷ আর ফিরতে পারেননি৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved