Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

২০২৬ সালে আবারও বিশ্বকাপে সাফল্যের সরণিতে হাঁটতে তৈরি জার্মানি ও নেদারল্যান্ড

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 16-02-2026

২০২৬ সালে আবারও সাফল্যের সরণিতে হাঁটতে তৈরি জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা৷ তার জন্য প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ সোমবার ঘরের মাঠে স্লোভাকিয়াকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল জার্মানির৷ জোড়া গোলে ম্যাচের নায়ক লেরয় সানে৷ এছাড়া স্কোরশিটে নাম তোলেন নিক ওল্টমেড, সের্গে নাবরি, রিডি বাকু ও আসান ওয়েডাওগো৷ এই জয়ের সুবাদে গ্রুপ এ’তে ৬ ম্যাচে ১৫ পয়েন্টে বাছাই পর্বের অভিযান শেষ করল জার্মানি৷

এই দল নিয়ে কি ২০২৬ বিশ্বকাপে স্বপ্ণ দেখা সম্ভব? খুব একটা আশাবাদী দেখায়নি স্বয়ং লোথার ম্যাথাউজকে৷ গত রবিবার কলকাতায় এক ঝটিকা সফরে বর্তমান দল সম্পর্কে জার্মান কিংবদন্তির বিশ্লেষণ, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই৷ তবে বিশ্বকাপ জয়ের জন্য আরও পরিকল্পনার প্রয়োজন৷’ জার্মান কোচ নাগেলসম্যান অবশ্য বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশাবাদী৷ জার্মানির পাশাপাশি সোমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস৷ ঘরের মাঠ জোহান ক্রুয়েফ এরিনায় লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারাল রোনাল্ড কোম্যানের ছেলেরা৷ ম্যাচে ডাচদের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে তিজানি রেইডার্স, কোডি গাকপো, জাভি সিমোন্স ও ডোনেল মালেন৷ এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ জি’তে শীর্ষে শেষ করল নেদারল্যান্ডস৷ আর সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড৷ ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে প্লে-অফ ম্যাচ খেলতে হবে রবার্ট লিওয়ানডস্কিদের৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved