Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

২০২৬ সালে প্রথমবারের জন্য তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ

ক্রীড়াপ্রতিনিধি
Sat, 21-02-2026

২০২৬ সালে প্রথমবারের জন্য তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ৷ আমেরিকা, মেক্সিকোর পাশাপাশি আয়োজনের দায়িত্বে থাকছে কানাডা৷

২০২৬ সালে প্রথমবারের জন্য তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ৷ আমেরিকা, মেক্সিকোর পাশাপাশি আয়োজনের দায়িত্বে থাকছে কানাডা৷ তিনটি দেশের মোট ১৬টি রাজ্যে হবে ম্যাচ৷ থাকছে একাধিক টাইম জোন৷ আর সেই সঙ্গে বিশ্ব ফুটবলের সর্র্বেচ্চ নিয়ামক সংস্থার মাথাব্যথা বাড়িয়েছে সেখানকার আর্দতা৷ বেশ কয়েকটি শহরে প্রবল গরমের মধ্যেই খেলতে হবে ম্যাচ৷ সেই কথা মাথায় রেখে আসন্ন বিশ্বকাপ থেকেই ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ম চালু করছে ফিফা৷ প্রত্যেক ম্যাচের প্রতিটি অর্ধে ৩ মিনিট করে এই জলপানের বিরতি দেওয়া হবে৷ তবে ম্যাচের সময় থেমে থাকবে না৷ সংযোজিত সময়ের সঙ্গে এই বাড়তি ৩ মিনিট যোগ করা হবে৷ অর্থাৎ, ৯০ মিনিটের পরিবর্তে অন্তত ৯৬ মিনিট মাঠে থাকতে হবে ফুটবলারদের৷

এই প্রসঙ্গে ২০২৬ বিশ্বকাপ টুর্নামেন্টের চিফ অফিসার মানোলো জুবিরিয়া জানান, ‘ফিফা সবসময় ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে৷ তাই আসন্ন বিশ্বকাপের ম্যাচে আর্দতার কথা মাথায় রেখে এই হাইড্রেশন ব্রেক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রেফারি প্রতিটি অর্ধের ২২ মিনিটে বাঁশি বাজাবেন৷ তবে এর আগে যদি কোনও কারণে খেলা বন্ধ থাকে তাহলে তখনই এই ব্রেক নেওয়া যাবে৷’ উল্লেখ্য, ২০২৫ ক্লাব বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটি ম্যাচে প্রবল আর্দতার কারণে ফুটবলাররা সমস্যায় পড়েছিলেন৷ টুর্নামেন্টের মাঝপথে বেশ কিছু ম্যাচে কুলিং ব্রেক চালু করে ফিফা৷ তবে সেগুলি সব ভেন্যুতে প্রযোজ্য ছিল না৷ কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচেই এই হাইড্রেশন ব্রেকের নিয়ম চালু করা হচ্ছে৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved