অস্তমিত সূর্যের মতো বিদায় বেলায় সোনালি আভা ছড়াচ্ছেন রোহিত শর্মা৷ অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একটি সেঞ্চুরি সহ করেছেন ২০২ রান৷ ছিনিয়ে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার৷ সাত মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা উঁকিঝুঁকি মারছিল, তা স্ট্রেট ড্রাইভে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে৷ সেই সঙ্গে ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছেন হিটম্যান৷ কিন্তু এটার পরই অবসর নেবে রোহিত৷ নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ৷ সব ঠিক থাকলে, এই সিরিজে রোহিতের সঙ্গে কোহলিও খেলবেন৷ চেনা মেজাজে রোহিতকে দেখে খুশি ছোটবেলার কোচ দীনেশ লাড৷ তিনি জানিয়েছেন, ‘রোহিত যেভাবে ব্যাট করেছে তাতে মুগ্দ৷ বেশি ভালো লেগেছে৷