Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আভা সেবা সদনের সূচনা

নিজস্ব সংবাদদাতা
Mon, 25-01-2021

আগরতলা ঃ ঃ ত্রিপুরার রাজধানী শহর আগরতলার আনন্দনগরে আভা হেলথ রিলিফ এ্যাণ্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি হাসপাতালের উদ্বোধন করা হয় গত ১৭ই জানুয়ারী৷ আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর মাতৃদেবী -আভারানী সরকারের নামে এই স্বাস্থ্য কেন্দ্রটির নাম রাখা হয় ‘আভা সেবা সদন’৷ মোট ১৬ বিঘা জমির ওপর স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে৷ স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে ও আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রাক্তন সভাপতি আচার্য ভবেশানন্দ অবধূত৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিকাতার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমিত্র বসু, ডাঃ মৃণালকান্তি রায়,আচার্য রবিশানন্দ অবধূত, আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত প্রমুখ৷ শ্রী সুবল দে তাঁর বক্তব্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিসেবার বেহাল দশা তুলে ধরেন৷ তিনি বলেন দেশের সরকার যত টাকার যুদ্ধাস্ত্র কেনে তার দুই শতাংশ স্বাস্থ্য পরিসেবায় বরাদ্দ হয় না৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য রবিশানন্দ অবধূত, আচার্য ভবেশানন্দ অবধূত, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, রাখালরাজ দত্ত প্রমুখ৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved