Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আচার্য অসীমানন্দ অবধূত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা
Fri, 20-02-2026

স্পিরিচ্যুয়ালিষ্টসস্পো এণ্ড এডভেঞ্চারস ক্লাব (এস.এস.এস.সি), আনন্দনগরের পরিচালনায় ৯ই নভেম্বর’২৫ এক দিবসীয় আচার্য অসীমানন্দ অবধূত স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট এস.এস.এস.সি মাঠে অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে৷

ফাইনাল ম্যাচে ডিএসপি ডামরুঘুটু বনাম ঈগল একাডেমী, বঙ্গাবাড়ি মুখোমুখি হয়৷ নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়৷ উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ঈগল একাডেমী, বঙ্গাবাড়ি ডিএসপি ডামরুঘুটুকে পরাজিত করে৷

ঈগল একাডেমী, বঙ্গাবাড়ি চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৩৫০০০ টাকা পুরস্কার অর্জন করে৷ অন্যদিকে, ডিএসপি ডামরুঘুটুকে রানার্স আপ ট্রফি ও নগদ ২৫, ০০০ টাকা পুরস্কারে দিয়ে সম্মানিত করা হয়৷

ঈগল একাডেমী বঙ্গাবাড়ি গোলকিপার অঙ্কিত টিক্করকে আর্জেন্টিনার জার্সি প্রদান করে তার অবদানের জন্যে বিশেষ সম্মান করা হয়৷

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ ছিল: ১) ডিএসপি ডামরুঘুটু ২) কৌশিক স্পোর্টিং ৩) জয় মা দুর্গা ক্লাব ৪) বাবা স্পোর্টিং ৫) গৌরাঙ্গ ক্লাব, সিমাটাঁড় ৬) উমেশ স্পোর্টিং ৭) ঈগল একাডেমী, বঙ্গাবাড়ি ৮) ডোকাডি ফুটবল ক্লাব

এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতার জন্যে আয়োজন নয়, বরং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে শক্তিশালী করার একটি উদাহরণ৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved