Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আমরা পৃথিবীর

শ্রী প্রভাতরঞ্জন সরকার

আমরা পৃথিবীর, পৃথিবী আমাদের দেশ৷ আরও ভালভাবে বলতে গেলে বিশ্বব্রহ্মাণ্ডই আমাদের দেশ৷ এই বিশ্বব্রহ্মাণ্ডের এক কোণে পৃথিবী নামে যে ছোট গ্রহটা আছে, সেই পৃথিবীর এক কোণে বাঙালী নামে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীও অতীতের অন্ধকার থেকে এগোতে এগোতে তার অন্ধকারের নিশা শেষ হয়ে গেছে, তার জীবনে নূতন সূর্যোদয় এসেছে৷ এবার তাকে এগিয়ে চলতে হবে৷

এই যে বাঙালী নামধেয় জনগোষ্ঠী, একটা নয়, দুটো নয়, তের কোটি৷ সুতরাং মরণের ভ্রুকুটিকে উপেক্ষা করে এগিয়ে চলার মত প্রাণশক্তি তার যথেষ্ট আছে৷ ... হঠাৎ জেগে ওঠা নোতুন একটা বাউণ্ডারী পাওয়া রাষ্ট্রকেন্দ্রিক এই জনগোষ্ঠীটা নয়৷ এর রাষ্ট্রীয় কাঠামোর ভাঙ্গাগড়া অনেকবার হয়েছে কিন্তু জনগোষ্ঠীটা অনেক দিনের৷ আর অনেক দিনের পুরোনো বলেই এর ঐতিহাসিক অগ্রগতি হয়েছে ধাপে ধাপে৷ সে অনেক কিছু অনেকের থেকে নিয়েছে৷ অনেক কিছু অনেককে দিয়েছেও যে জন্য তার নিজস্ব পোষাক রয়েছে, মেয়েদের শাড়ী পরবার নিজস্ব পদ্ধতি রয়েছে, এর নিজস্ব পঞ্জিকা রয়েছে, ভাষা রয়েছে, লিপি রয়েছে, উচ্চারণরীতি রয়েছে, এতগুলো বৈশিষ্ট্য আমি যতদূর জানি, আর কোন জনগোষ্ঠীর নেই.... যে মানেতে ‘নেশন’ শব্দ ধরা হয় সে মানেতে এই জনগোষ্ঠী নেশনের বাড়তি আরও কিছু--- নিজের দায়াধিকারও রয়েছে৷’’  

    *   *   *   *

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved