Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অনবদ্য স্বর্গীয় পরিবেশে সমাপ্ত হল ছয়দিন ব্যাপী মহাপ্রয়াণ দিবস কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা
Sun, 30-01-2022

’’কীর্ত্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভূবনে দ্বার ছিল যতগুলি’’৷

কীর্ত্তনই একমাত্র মাধ্যম যা মনকে সহজেই বিস্তৃত করে  দেয়, উদার করে দেয়, সংকীর্ণতা মুক্ত করে দেয়৷ তাই কীর্ত্তনীয়ার কাছে মানুষে মানুষে কোন ভেদ নেই৷ মানব জীবনের জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ  দুঃখের আত্যন্তিকি নিবৃত্তির একমাত্র উপায় হ’ল সাধনা৷ তাই মানুষের  জীবনে সাধনা অতি প্রয়োজনীয় আর এই সাধনায় সর্বাধিক সাহায্য করে কীর্ত্তন৷ মানুষ যখন স্পষ্টভাষায় উচ্চারণ করে কীর্ত্তন করে তখন তাঁর সমস্ত শরীর প্রাণ আত্মা পবিত্র হয়৷

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন--- কীর্ত্তনের সময় হয় কী?  না কতকগুলো মানুষ যখন মিলে মিশে কীর্ত্তন করছে তখন সেই মানুষগুলির শারীরিক শক্তিই যে একত্রিত হচ্ছে তাই নয়, তাদের মিলিত মানস শক্তি ও একই ভাবধারায় আর একই পরমপুরুষের কাছ থেকে প্রেরণা পেয়ে, প্রেষণা পেয়ে একই ধারায় একই খাতে বইতে থাকে৷ তাই সেখানে কেবল যে একটা বিপুল জড়শক্তির সমাবেশ ঘটে তা-ই নয়,  মানস শক্তিরও একটা অতি বিরাট সমাবেশ ঘটে৷ আর সেই মিলিত জড়শক্তি ও মিলিত মানস শক্তি এই প্রপাঞ্চিক জগতের পুঞ্জীভূত দুঃখ-ক্লেশ দূর করে দেয়৷

তেমনি এক অনবদ্য স্বর্গীয় পরিবেশে ছয়দিন ব্যাপী অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌  মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হল মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কলিকাতাস্থিত স্মৃতি সৌধে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে৷

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত বলেন--- কীর্ত্তন নিশ্চিতভাবে মানুষের মনের বিস্তৃতি ঘটায়৷ বিশেষ করে যখন হাজার হাজার ভক্ত মিলিতভাবে ৰাৰার স্মৃতিসৌধে কীর্ত্তন করেন তখন একটা বিশেষ স্বর্গীয় প্রভাব পড়বেই৷

এবছর আনন্দমার্গের কলিকাতার তিলজলা কেন্দ্রীয় আশ্রমে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৩১তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ১২০ ঘন্টা কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ তিন হাজারের বেশী ভক্তমার্গী এই কীর্ত্তনে সমবেত হয়ে ভক্তিরসের আস্বাদনে আপ্লুত হন৷ কীর্ত্তনের অন্তিম দিনে ২৬শে অক্টোবর তিন হাজার মানুষ মিলিতভাবে কীর্ত্তনে অংশ নেয়৷ সেইসময় গভীর আধ্যাত্মভাবের  প্রভাবে সকলেই মার্গগুরুর ভৌতিক শরীরে উপস্থিতি অনুভব করেন৷ কীর্ত্তন শেষে মার্গগুরুদেবকে গার্ড অব অনার দেবার পর মার্গের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পুরোধা প্রমুখ আচার্য কিংশুক রঞ্জন সরকার মার্গগুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ মিলিত সাধনা, গুরুপূজা, শপথ গ্রহণের পর ভক্তমার্গীরা কীর্ত্তনের অতুলনীয় মহিমা মর্মে বহে গৃহ অভিমুখে ফিরে যান আগামী বছর আবার আসার আশা নিয়ে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

‘কৃষ্ণ’ নামের একাধিক ব্যাখ্যা
মনকে ভারমুক্ত রাখ
অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পূর্বার্দ্র তত্ত্ব
যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার বাঞ্ছনীয়
মানব প্রগতি
সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
আরও

সম্পাদকীয়

বিদ্বেষ বিষে জর্জরিত বিজেপি
বাঙালী আর একটা অগ্ণি স্ফুলিঙ্গের অপেক্ষায়
প্রতিকুলতাকে প্রতিহত করে এগিয়ে চলার দুর্জয় ইচ্ছাশক্তি বাঙালীর আছে
মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড
বিকশিত বাঙলার মিথ্যা প্রতিশ্রুতি নয় মানবতার আর্থিক মুক্তি চাই

প্রবন্ধ শিরোনাম

গোরাচাঁদ ও একতারা
ভারত যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষা ও সংবিধানকে বাঁচিয়ে রাখার প্রধান দায়বদ্ধতা হলো যৌথভাবে কেন্দ্র ও রাষ্ট্রের নির্বাচন কমিশনেরই আর স্বৈরাচারিতাকেও নিয়ন্ত্রণ করা!
হিংস্র দুঃসময় বাঙালীর দুয়ারে
আর্থিক বিকাশ শেষ কথা নয়
গোরাচাঁদ ও একতারা
নাগরিকত্ব প্রত্যেক মানুষের মৌলিক অধিকার---তথাকথিত এস আই আর এর নামে একজনও বাঙালীর নাগরিকত্ব হরণ করা চলবে না--- চক্রান্ত করে তথাকথিত এস আই আর-এর মাধ্যমে কোন বাঙালীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না
কেন্দ্র সরকারের ডি.এ নিয়ে বোটবাজীটা নির্বাচন প্রাক্কালে এটা কোন ধরনের কেন্দ্র সরকারের গণতান্ত্রিক সেবা
গণতান্ত্রিক অধিকার সুরক্ষার এস.আই.আর প্রক্রিয়া ফ্যাসিবাদী হিন্দুত্বের আগ্রাসনের হাতিয়ার

পুরানো মাসিক খবর

  • February 2026 (220)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved