গত ১১ থেকে ১৩ই মার্চ পর্যন্ত মেদিনীপুর জেলার খড়িপাড়া আনন্দমার্গ স্কুলের ৫০ বৎসর পূর্ত্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে ১১ তারিখ ১২ ঘণ্টার অখণ্ড বাবা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দ্বিতীয় দিনে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, মেদিনীপুরের ডি.এস৷ আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত ও স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ্গণ৷ স্কুলের প্রিন্সিপাল আচার্য ভুবনেশ্বরানন্দ অবধূত ১৩ই মার্চ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷