আনন্দমার্গের সমস্ত প্রকার সামাজিক উৎসব ও অনুষ্ঠান মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তি প্রবর্ত্তিত আনন্দমার্গের সমাজশাস্ত্র ‘আনন্দমার্গে চর্যাচর্য গ্রন্থের প্রথম খণ্ডের নির্দেশিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়৷ সেই অনুযায়ী গত ১০ই মে হুগলী জেলার সিঙ্গুর হাবাসপোতা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী দীনেশ প্রামাণিকের পরলোক গত পিতৃদেব গোবিন্দ প্রামানিকের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য নির্দেশিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়৷
ওই দিন সকাল থেকেই শ্রী দীনেশ প্রামাণিকের বাসভবনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও মার্গী ভাই বোনেরা সমবেত হন৷ শ্রী গোবিন্দ প্রামাণিক গত ৪ঠা মে সকাল ১০টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ তিনি স্ত্রী, এক পুত্র পুত্রবধু ও এক নাতনি রেখে গেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বৎসর৷
অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য শুভপ্রসূনানন্দ অবধূত৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শ্রাদ্ধ বিষয়ে প্রবচনের অংশ পাঠ করে শোনান শান্তনু বা গুই৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি অনুষ্ঠান শেষে আনন্দমার্গের সমাজ শাস্ত্রের বৈশিষ্ট্য ও শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়োজনের ওপর বক্তব্য রাখেন৷ পরিশেষে স্মৃতিচারণায় পরলোক গত গোবিন্দ প্রামাণিকের সহজ সরল অনাড়ম্বর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন পুত্র শ্রীদীনেশ প্রামাণিক ও পুত্রবধূ শ্রীমতি মমতা প্রামাণিক৷ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় বিশিষ্ট আনন্দমার্গী শ্রী দেশবন্ধু মাইতি৷