Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আনন্দনগরে বসন্তোৎসব

নিজস্ব সংবাদদাতা
Fri, 05-04-2019

গত ২১শে মার্চ আনন্দনগরের দধীচি হোষ্টেলে  আনন্দমার্গের চর্যাচর্যের বিধান অনুসারে বসন্তোৎসব অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে প্রথমে  প্রভাতসঙ্গীত, এরপর ৩ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনা  অনুষ্ঠিত হয় ও চার শতাধিক আনন্দমার্গী এই উৎসবে যোগ দেন৷

উৎসবে প্রভাত সঙ্গীত পরিবেশন ও অখণ্ডকীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, বসন্তোৎসবের  মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য দেবাত্মানন্দ অবধূত৷  বসন্তোৎসব  ও দোলযাত্রা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য মুক্তানন্দ অবধূত৷

এরপর সবার মার্গগুরুদেবের প্রতিকৃতির চরণে আবীর দেন ও পরে নিজেরা আবীর ও রং খেলেন৷ পরে সবাই মিলিত ভোজে অংশগ্রহণ করেন৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved