Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অর্জুন ও দ্রোণাচার্য প্রাপকদের নাম ঘোষনা

ক্রীড়াপ্রতিনিধি
Wed, 02-09-2026

১৯৬২ সালে জাকার্তা এশিয়াডে সোনা জিতেছিল পিকে, চুনী, বলরামের ভারত৷ সেই দলের অন্যতম সদস্য অরুময়নৈগমকেই এবার জীবনকৃতি অর্জুন সম্মানে ভূষিত করা হবে৷ মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে অর্জুন প্রাপকদের নাম ঘোষণা করা হয়৷ মোট ১৭ জন ক্রীড়াবিদ এই সম্মান পাচ্ছেন৷ নির্বাচক কমিটি ২৪ জনের নাম মনোনীত করলেও শেষপর্যন্ত সাতটি নাম তালিকা থেকে বাদ পড়ে৷ হকি তারকা হার্দিক সিংয়ের নাম না থাকায় অনেকেই বিস্মিত৷ অ্যাথলেটিকসে তেজস্বীন শঙ্কর, মহম্মদ আজমল, প্রিয়াঙ্কা গোস্বামী ছাড়াও গায়ত্রী গোপীচাঁদ ও বৃক্ষ জলি (ব্যাডমিন্টন), দিব্যা দেশমুখ ও বিদিত গুজরাতি (দাবা), নরেন্দ্র বেরওয়াল (বক্সিং), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শিওরন (শুটিং), একতা ভিয়ান (প্যারা অ্যাথলেটিকস), রাজকুমার পাল ও লালরেমসিয়ামি (হকি), পুজা ও সুরজিৎ সিং (কবাডি), একতা ভয়, রুদ্রাশং খান্ডেওয়াল (প্যারা শুটিং) এই সম্মান পাচ্ছেন৷ পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কারের তালিকাও প্রকাশিত হয়েছে৷ পারভীর সিং (অ্যাথলেটিকস), ছোটেলাল যাদব (বক্সিং), নেহা নন্দকুমারকে (শুটিং) সম্মান প্রদান করা হবে৷ দ্রোণাচার্য সম্মান (জীবনকৃতি) প্রাপক ধর্মেন্দ্র যাদব (বক্সিং) ও বীরেন্দ্র কুমার (কুস্তি)৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved