Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অশান্ত সময়

বরুণ বন্দ্যোপাধ্যায়

বর্তমান সময়টা বড়ই 

অশান্ত আর দিশাহীন

বিশ্বের এক প্রান্তে নিরন্তর 

যুদ্ধের আগ্রাসন চলছে, 

যুদ্ধাস্ত্রের আগুনে পৃথিবীর 

কেবল প্রকৃতি ঝলসে যাচ্ছে

বিপন্ন মানুষ খাদ্য পানীয় 

আর নিরাপদ আশ্রয় খুঁজছে৷

আমাদের দেশেও অমানিশার অন্ধকার ক্রমশ জমাট বাঁধছে

অর্থনীতি, বাণিজ্য নীতি 

আর শিক্ষানীতির কোমর ভাঙছে, 

অভাব, বেকারত্ব, কপটতা 

আর অপরাধ প্রবণতা বাড়ছে

মানুষ ধীরে ধীরে নিজস্বতা 

হারিয়ে দিশাহীন হয়ে পড়ছে৷

এক জাতি, এক প্রাণ, এক রাষ্ট্র 

এই ভাবনা অতীত হতে চলেছে

দ্বেষ বিদ্বেষ আর পরাগত 

অহিষ্ণুতা বর্তমানকে গ্রাস করছে

তরুণ সমাজ হতাশায় 

আজ মুঠোফোনকে 

একান্ত দোসর করেছে

তাদের তারুণ্য আর নির্ভীকতা ক্রমশই ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে৷

মানুষের শিক্ষা, চেতনা 

আর সমাজ ভাবনা 

তিমির অবগুণ্ঠনে ঢাকা পড়ছে

সততা মূল্যবোধ 

আর স্বচ্ছতা এগুলো

ধীরে ধীরে কল্পলোকে চলে যাচ্ছে৷

এ যে দেশ, সভ্যতা 

আর সমাজের বড় ঘোর সঙ্কটকাল

বিপন্ন আর বিধবস্ত মানুষ 

সাগ্রহে প্রহর গোনে 

কবে আসবে নোতুন সকাল৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved