শ্রী প্রভাতরঞ্জন সরকার
‘‘অষ্ট্রিক-মংলো-নিগ্রোয়েড বর্গীয় মানুষ হলেও ৰাঙালীতে নিগোয়েড রক্ত মাত্রাতিরিক্তভাবে কম৷ আকার-আকৃতিতেও নিগোয়েড প্রভাব অতি অল্প৷ তবে সেই প্রভাবও যে আছে এটাও মানতে হবে৷ দ্রাবিড় বর্গীয় জনগোষ্ঠীর সঙ্গে মঙ্গোলিয়ানের সংমিশ্রণ সবচেয়ে বেশী এই ৰাঙলার মাটিতেই হয়েছিল৷ তাই মঙ্গোলিয়ানদের সহজাত প্রবৃত্তি হিসেবে ভাবপ্রবণতা ৰাঙালীর মজ্জাগত৷ এটা যতটা দোষের বলে মনে করা হয় ঠিক ততটাই গুণ বলে মনে করা যেতে পারে৷ এই ভাবপ্রবণতাই ৰাঙালীকে অনেক বড় বড় অগ্ণি পরীক্ষায় পার করে দিয়েছে..... ভবিষ্যতেও দেবে৷’’
* * * *