Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বাংলাদেশে আনন্দমার্গের সেমিনার

নিজস্ব সংবাদদাতা
Wed, 02-09-2026

গত ৯,১০, ও ১১ই জুলাই রাজসাহি ডায়োসিস এর সাদিশপুর আশ্রমে, ১৬,১৭, ও ১৮ই জুলাই বোদা পঞ্চগড় জেলা রংপুর ডায়োসিসে, ২৩, ২৪ ও২৫শে জুলাই ময়মনসিংহ জেলা ঢাকা ডায়োসিসে,৩০,৩১ জুলাই ও ১লা আগস্ট ডুমুরিয়া আশ্রম বরিশাল ডায়োসিস ও ৪ঠা আগস্ট সাতখিরা জেলা খুলনা ডায়োসিসে পর্যায়ক্রমে সেমিনার গুলি অনুষ্ঠিত হয়৷ এইসব সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা হয়৷ বর্তমান আর্থসামাজিক পরিবেশে মানবসমাজের সার্বিক কল্যাণে আনন্দমার্গ দর্শনের বাস্তবায়নের গুরুত্ব ও প্রয়োজন আলোচনায় তুলে ধরা হয়৷ 

প্রতিটি সেমিনার এ স্থানীয় অঞ্চলের মার্গী ভাই-বোনেরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহ যোগদান করেন৷ তাত্ত্বিক আলোচনা ছাড়াও প্রত্যহ দুই বেলা প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনায় উপস্থিত সকলেই যোগ দিতেন৷ সেমিনারে মূখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত ও আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত৷ সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় অঞ্চলের মার্গীভাই বোনেরা৷ এছাড়া সেমিনারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাংলাদেশ রিজিওনাল সেক্রেটারি অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা ও কলিকাতা থেকে আগত অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved