Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বাঙালী জাতিসত্তা অক্ষয় অমর

সাক্ষীগোপাল দেব

আছেন যত গুণীজন শুণুন দিয়া মন,

বাঙলার হাল বাঙালীর চাল করিব বর্ণন৷

যুগ যুগ ধরে এই বাঙলায় আমরা করছি বাস,

আমরা বাঙালী ভুলে গেছি আজ বাঙলার ইতিহাস৷৷

ধর্ম নিয়ে করি মারামারি কোন ধর্ম বড়,

মানুষ আগে না ধর্ম আগে মনেতে বিচার কর৷

ধর্মমতের যত ধবজাধারী করছে কলরব৷৷

ধর্ম নিয়ে ছিল নাকো ভেদ ছিল নাকো জাতপাত,

সবার বিপদে সবাই বন্ধু বাড়িয়ে দিত হাত৷

বিদেশী শাসক বিভেদের বিষ ছড়িয়ে দিয়ে মনে

শোষন করে নিঃস্ব করেছে বাঙলার জনগণে

সেই শোষন আজও শেষ হয় নাই চলছে নামে বেনামে

বাঙালী তুমি জাগো আরবার সেই বিপ্লবী গানে৷৷

সোনার বাঙলা করেছে টুকরো কেড়েছে মুখের ভাষা

বাঙালী তুমি ঘুম থেকে জাগো দুয়ারে সর্বনাশা৷

রক্ত দিয়েছ স্বাধীনতা পেয়েছ, তবু কেন কাঁদো আজও

দিন এসেছে বাঙালী তুমি ফের রণসাজে সাজো৷

ভুলে যেও না ওহে বাঙালী বাঙলার গৌরব৷

বাঙলা মায়ের অগ্ণিশিশুরা ছড়িয়েছে সৌরভ৷

বিবেকানন্দ, নেতাজী সুভাষ, সূর্য সেন, ক্ষুদিরাম,

বিনয়-বাদল-দীনেশ প্রীতিলতা শেষ হবে নাকো নাম৷

তাঁদের রক্তে লাল হয়ে আছে আজও বাঙলার মাটি,

লড়াই আজও শেষ হয় নিকো এযে দুর্জয় ঘাঁটি৷

মোরা হিন্দুও হই মুসলিমও হই, মোদের একটিই পরিচয়,

আমরা বাঙালী পৃথিবীর বুকে হয়ে যাবে অক্ষয়৷৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved