সাক্ষীগোপাল দেব
জাগবে জাগবে ফের জাগবে
বাঙালী আবার ওরে জাগবে
নোতুন শপথ পালন করে
সংগ্রামে ওরা ফের লাগবে৷৷
কাপুরুষ ন বাঙালী
কত প্রাণ দিয়েছে ডালি
সেই বাঙালী জাগবে আবার
ঘুম তার একদিন ভাঙবে৷৷
বিবেকানন্দ নেতাজী সুভাষ
তাদের অগ্ণিবানী ছড়ায় সুবাস
বাঙালীর রক্তে জ্বলছে আগুন
শোষণ পোড়াতে ফের জ্বালবে৷৷
বাঙালী যেমন জেনো
মরতে জানে
শত্রু হানা দিলে লড়তে জানে
লক্ষ শহীদের রক্তে রাঙা
বাঙালীস্তান সে গড়বেই৷৷
- Log in to post comments