সাক্ষীগোপাল দেব
ধন্য আমি জন্ম ভারতবর্ষে
ধন্য আমি জন্মভূমির স্পর্শে
ধন্য আমি হিমালয় পদচুমি
সুরধনী সুধা পান করি আমি হর্ষে৷৷
সভ্যতার নব জাতকের
প্রথম জন্ম হেথা
সভ্যতার অরুণোদয়ে
রেঙেছিল মাটি হেথা
সেই আলোকেতে উদ্ভাসিত পৃথ্বী
নেভেনিকো আলো শত সহস্রবর্ষে৷৷
আকাশের মত উদার হৃদয়মার
মাটির চেয়েও কোমল হৃদয় যার
শক হুন দল মোগল পাঠান এলো
যারা একে একে
ধন্য হইল সকল জাতি
মায়ের মমতা স্পর্শে৷৷
- Log in to post comments