কৌশিক খাটুয়া
বাপের হোটেলে খাই
কিছুই পরোয়া নাই
বেকার ছেলের কাজকর্ম থাকে না,
সংসার কাকে বলে জানিনা৷
সারাদিন টো টো করে
দিনরাত বেড়াই ঘুরে,
রকে বসে আড্ডায়
প্রশান্তি মন জুড়ে,
‘বাপের হোটেল’ এ প্রবেশ
রাত্রে ও দ্বীপ্রহরে!
কেটে যায় জীবনটা
আহারে ও বিহারে!
- Log in to post comments