গত ১৫ই নভেম্বর সুরানানকার আনন্দমার্গ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পার্শস্থ ক্রীড়াঙ্গনে সুসম্পন্ন হল৷ অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ বিভুকনা আচার্যা, ভূক্তিপ্রধান শ্রীসুভাষ প্রকাশ পাল ও অন্যান্য বিশিষ্ট জনেরা৷ সভাপতি মহোদয়া তাঁর বক্তব্যে আনন্দমার্গ শিক্ষাব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সবার সামনে তুলে ধরেন এবং বিদ্যালয়টির যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে সেব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন৷ ছোট কচিকাচারা তাদের বক্তব্য, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিল৷ ঐদিনের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য-‘বনবিচিত্রা’ সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী পার্থসারথি পাল৷