বাসক ও রাম বাসক গাছ পূর্ব ভারতে ভালই জন্মায়৷ রাম বাসক উচ্চতায় তেমন ৰড় হয় না৷ অনেক সময় গাছ একটু ৰড় হলে শুয়ে পড়ে৷ রাম বাসকের সঙ্গে শেয়ালের ন্যাজের কেমন যেন একটা সুদূর সম্পর্ক রয়ে গেছে৷ তাই রাম বাসককে ৰলা হয় ক্রোষ্টুপুচ্ছী, ক্রোষ্টুপুচ্ছিকা, ক্রোষ্টুকপুচ্ছী, ক্রোষ্টুকপুচ্ছিকা৷
ঙ্ম বাসক গাছও উচ্চতায় তেমন ৰড় হয় না, কিন্তু ডালপালা শক্ত থাকে৷ এর পাতা ঘন সবুজ ও লম্বা৷ এর সবচেয়ে বেশী গুণ পাতায়ৰ৷
বাসক পাতার বা বাসক রসের গুণ কফ মুক্তিতে ও জ্বর প্রতিরোধে, সর্দির ৰাড়াৰাড়িতে ও পালাজ্বরের আক্রমণে বাসকের জুড়ি মেলা ভার৷
‘‘বাসি মুখে বাসকের রস খেও মধু সাথে
বলতে পারি পালাজ্বরটি পালিয়ে যাবে এতে৷৷’’
ঙ্মবাসক পাতা ছেঁচে নিয়ে পাতার রস বের করে ব্যবহার করা ছাড়াও আর এক রকম ভাবে এর ব্যবহার হয়৷ বিশেষ করে সর্দির ৰাড়াৰাড়িতে ও কফমুক্তিতে–এক মুঠো বাসক পাতা দ্বিগুণ পরিমাণ জলে সিদ্ধ করে যে ক্কাথ তৈরী হয়, তা মধুসহ দু’চামচ দিনে কয়েকবার খেতে হয়ৰ৷
রামবাসকের মধ্যেও বাসক পাতার গুণগুলি কিছুটা রয়েছে৷ তাছাড়া অল্প বয়সে শুক্র সংক্রান্ত রোগে রামবাসকের রস অল্প পরিমাণে তালমিছরির সঙ্গে ভক্ষণ করলে দ্রুত রোগ নিরাময় হয়ে যায়৷ ব্যবহার করতে হয় প্রত্যুষে খালি পেটে৷ রামবাসকের পাতার রস না পাওয়া গেলে তুলসীর মূলে একাজ হয়ে থাকে৷ তবে রামবাসকের চেয়ে সে কম শক্তিশালী৷ এ ধরনের অসুখে ঙ্ম শুক্র সংক্রান্ত অসুখেৰ বাসক পাতাতেও কাজ দেয় না৷ আয়ুর্বেদের অনেকগুলি ঔষধই রামবাসক থেকে তৈরী হয়৷ ঙ্ম এক বল্কা ছাগ দুগ্ধে, বাসক পাতার রস ও হরিতকী চূর্ণ মিলিয়ে–সব মিলিয়ে আধ পোয়া হবে–সূর্যোদয় ও সূর্যাস্তের পরে খেলে ৰ্রঙ্কাইটিস রোগে ভাল ফল দেয় ৰ৷