Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিজ্ঞানের চর্চা আধ্যাত্মিক অনুশীলন দুইয়ের সমন্বয়ে সভ্যতা বাঁচবে

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

সকাল বেলায় প্রাত্যহিক সাধন ভজন শেষে  হাতের কাছে খবরের কাগজ না পেলে মনটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়৷ অথচ হাতের মুঠোয় ধরে থাকা যন্ত্রটার স্ক্রিন স্পর্শ করলেই চোখের সামনে দুনিয়ার খবর ভেসে ওঠে৷ তবু খবরের কাগজে চোখ না পড়লে মনের তৃপ্তি মেটে না৷ পাশের গুরু ভাইটি বলল --- দাদা এও এক প্রকার সংস্কার, বদ অভ্যাস, এর থেকে মুক্ত হওয়া উচিত৷ বিজ্ঞান কত এগিয়েছে, সামান্য আঙ্গুলের ছোঁয়ায় ছোট্ট স্ক্রিনটায় ভেসে ওঠে দুনিয়ার খবর৷ আর আপনি এখনও খবরের কাগজে পড়ে আছেন৷ দেখবেন কদিন পরেই এইসব খবরের কাগজ ব্যাকডেটেড হয়ে যাবে৷

বিজ্ঞান সত্যি এগিয়েছে! পর্বত কন্দর থেকে, অন্ধকারময় অরণ্যের পর্ণকুঠির থেকে আলো ঝলমল শহরের সুরম্য অট্টালিকায়, গরুর গাড়ির চাকা থেকে মহাকাশ যানে বিজ্ঞান এগিয়ে চলেছে সভ্যতা সংস্কৃতিকে পিছনে ফেলে৷ বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের লোভ ক্ষুধানল৷ অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে মানুষ বেহিসাবীর মতো ঝাঁপিয়ে পড়েছে প্রকৃতির ওপর৷ বিষাক্ত হচ্ছে প্রকৃতির পরিবেশ৷ পৃথিবী মনুস্য বাসের অযোগ্য হয়ে যাচ্ছে৷

গত চারশো বছরে বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে ধেয়ে আসছে মারণ ব্যাধি বুবনিক প্লেগ থেকে কোভিড-১৯৷ বিজ্ঞানও হাঁপিয়ে ওঠে রোগ জর্জরিত মানুষকে নিরাময়ের পথ দেখাতে৷ প্লেগ, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, করোনা..... বিজ্ঞান জানে না এর শেষ কোথায়!

বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে মধ্যযুগীয় বর্বরতা রঙ পাল্টেছে, শোষক শোষনের ধারা পাল্টেছে, ধনীর আড়ম্বরের রূপ পাল্টেছে,  মানুষের স্বার্থ-লোভ আরও বেশী ভয়ঙ্কর হয়েছে, সভ্যতা বিবর্ণ হয়েছে--- বিজ্ঞান এগিয়েছে!

খোলা আকাশের নীচে, বিস্তৃত আঙিনার মাঝে সবুজ বণাণী ঘেরা মৃত্তিকা নির্মিত গৃহের মানুষগুলো অনেক বেশী উদার ছিল, নির্মল মনের অধিকারী ছিল, অল্পে সন্তুষ্ট ছিল, আত্মীয়-পরিজন-প্রতিবেশী মিলে সবাই সবাকার সুখ-দুঃখের ভাগীদার ছিল৷

আজকের লোহার খাঁচায় মোড়া বহুতল ফ্ল্যাটের বাক্সবন্দী মানুষগুলো কী একটু বেশী স্বার্থপর হয়ে যায় নি৷ বিজ্ঞান যেমন আমাদের অঞ্জলি ভরে দিয়েছে তেমনি হৃদয় নিঃস্ব করে নিয়েছে৷ সেই নিঃস্ব হৃদয়ে আশ্রয় নিয়েছে আদিম হিংস্র পাশবিকতার অতৃপ্ত বৃত্তি৷ তারই প্রকোপে নির্ভয়া হাথরস...স্বার্থের সংঘাত৷ কোন আইন, কোন আদালত, কোন শাস্তি এই বৃত্তির প্রকোপ রোধ করতে পারে না পারবে না৷

তবে কী বিজ্ঞানের অগ্রগতি রুদ্ধ করে দিতে হবে? প্রাউট দর্শনের প্রবক্তা শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের দৃষ্টিতে---বিজ্ঞানের বিরোধিতা নয়, বিজ্ঞান এগিয়ে চলুক তার গবেষণাগারে, হৃদয়ের বিস্তার হোক মানুসের মনরাজ্যে৷ বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি স্নেহপ্রেম প্রীতিপূর্ণ নির্মল মনের উদার হৃদয়ের মানুষ চাই৷ তার জন্য চাই সভ্যতার আঁতুড় ঘর প্রাচীন ভারতের অন্ধকারময় অরণ্যের তপবনের সেই সাধনা৷ অর্থাৎ বিজ্ঞানের গবেষণার পাশাপাশি আধ্যাত্মিকতার চর্র্চ, আধ্যাত্মিক অনুশীলন সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে, নতুবা বিজ্ঞান মানুষের জীবনে চরম অভিশাপ বয়ে আনবে৷

লীলা মজুমদারের একটি গল্পের শেষ কথা ছিল--- ‘‘বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে ফেলা যায় না৷’’ আধুনিক বিজ্ঞান অন্ধকারময় অরণ্যের পর্ণকুঠির থেকে আমাদের তুলে এনেছে আলো ঝলমল শহরের সুরম্য অট্টালিকায়, সেই সঙ্গে হারিয়ে গেছে তপবনের সেই সাধনা৷ বিজ্ঞানের সৌজন্যে গৃহ প্রাঙ্গণে আড়ম্বরে সাজসজ্জা বেড়েছে কিন্তু মনরাজ্যে মানুষ হয়ে গেছে অনেক সংকীর্ণ, স্বার্থপর৷ আজকের নির্ভয়া হাথরসের মতো পাশবিক ঘটনা ও মানুষের নানা মানসিক ব্যাধির মূল কারণ এটাই৷ তাই বিজ্ঞান এগিয়ে চলুক, কিন্তু আমাদের মনে তপবনের সেই সাধনা আবার ফিরে আসুক৷ বিজ্ঞানের চর্চা ও আধ্যাত্মিক অনুশীলন দুইয়ের সমন্বয়েই সভ্যতা বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, সমাজের শূচিতা বজায় থাকবে৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • February 2026 (59)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved