প্রণবকান্তি দাশগুপ্ত
তোমার লেখনী ছিল নিয়োজিত
মানুষের কল্যাণে,
বাঙালীর মন ভরে দিয়েছিলে
মুক্তি-মন্ত্র গানে৷
তুমিই প্রথম দিয়েছিলে স্বাদ
রোমাঞ্চ কাহিনীর
কল্পনালোক বনপ্রান্তর
পাহাড় সিন্ধু-তীর৷
‘আনন্দমঠে’ ধবনিত হয়েছে
‘বন্দেমাতরম্’---
কত বিপ্লবী-হৃদয়ে জেগেছে
স্বাদেশিক উদ্যম৷
সাহিত্যে কত কথা ও কাহিনী
লিখে মানুষের হিতে
দেশাত্ম-বোধ জাগিয়ে গিয়েছো
আদর্শ-সৃষ্টিতে৷
বর্ষা-স্নিগ্দ আষাঢ়-গগনে
জাগে ঊষা রক্তিম
জন্মদিনের এ শুভলগ্ণে
প্রণমি হে বঙ্কিম৷
- Log in to post comments