Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বসন্তের আগমনে

কৌশিক খাটুয়া

শীতের বিদায় অন্তে

       বসন্তের কাঙ্ক্ষিত আগমন, 

ঋতুরাজ সমাগত তাই 

         সেজে ওঠে প্রকৃতি ও বন৷

উত্তরে শুষ্ক হাওয়ার শেষে 

         সজীবতা আনে দখিনা মলয়,

শীতের পত্র মোচনের পর 

          শাখায় শাখায় নব কিশলয়!

রাঙা হলো ভোরের আকাশ 

     নব রাগে রঞ্জিত বন,

    রঞ্জিত হলো হৃদাকাশ

    রঞ্জিত কুসুম কানন!

  নব সাজে সজ্জিত প্রকৃতি

       মহা সুখে ঋতুরাজ বসন্তে,

সজ্জিত নিখিল ভূবন, 

            ময়ূরের নৃত্যের ছন্দে! 

ভ্রমরের প্রতীক্ষার অন্ত 

        ফুলের আন্তরিক আবাহনে!

   রাঙা হলো পূর্ব-গগন

          প্রভাত-পাখির কলতানে!

কোকিলের সুমিষ্ট কণ্ঠ

           রিক্ত হৃদয় দেয় ভরিয়ে,

গগনে নক্ষত্র খচিত মালা

   অমানিশার গ্লানি দেয় সরিয়ে৷

শতরূপে বিরাজিছো সমুখে ও দূরে,

 বুঝিলাম নিকটে আছো, 

        মোহন বাঁশির সুরে৷

     প্রকৃতির নিত্য নব সাজ

 তোমার উপস্থিতির পরিচয়,

 অপ্রত্যাশিত অবাঞ্ছিত সঙ্কটে

 শরণাগত, শিরোপরে বরাভয়!

প্রকৃতি সেজেছে আজ 

       কার নির্দেশে,

নেপথ্যে তুমি কারিগর 

 জগৎকে ভালোবেসে! 

কুঁড়িখানি ঢাকা কিশলয়ে

    বিকশিত হোলো ক্রমে ফুলে,

কন্টকের নিরাপদ বলয়ে 

       পরাগে কে মধু দিল ঢেলে!

শিমুল পলাশ কৃষ্ণচুড়ায় বন

       রঞ্জিত রক্তিম রাগে,

  রসালের নধর দেহখানি

আমের মঞ্জরীতে ঢাকা থাকে৷

      দীর্ঘ প্রতীক্ষার পর 

অবশেষে কোকিলের কুহু রব, 

    বসন্ত নয়কো নিঃস্ব

  সাথে তার কত বৈভব!

ফুলবন জলসায় মজে

       মধুপের গুণগুণ সুরে,

প্রজাপতি  বিশিষ্ট অতিথি

         রঙীন ডানায় আসে উড়ে!

অরণ্যে সবুজের সমারোহ 

  উজ্জীবিত প্রকৃতি জুড়ে,

বসন্ত থাকুক মন ভরে 

   দেহ হতে শত হস্ত দূরে!

 

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved