Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বসন্তকাল

প্রণবকান্তি দাশগুপ্ত

বোশেখ থেকে বসে বসে

কেটেছে দিন কাল গুণে,

বসন্ত তোর রঙ্গভরা

সঙ্গ পাবো ফাল্গুনে৷

বন্ধ্যা মাটি স্বপ্ণ দেখে

ফুলের বাগান,

দখিন হাওয়ায় মন্দ্রিত তার

বন্দনা গান৷

ডানার শিশির রৌদ্রে মোছে

শঙ্খ চিল,

নেই কুয়াশা বিষন্নতার---

আকাশ নীল৷

রাতের আকাশ সরায় আঁধার

সূর্র্যেদয়

পাষান বুকে সুপ্ত প্রাণের

 অভ্যুদ্বয়৷

বন-মাতানো কুহুকুহু

মন মাতাল,

পলাশ বনে লাগলো আগুন

বসন্তকাল৷

 

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved