Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ভারতে গণতান্ত্রিক কাঠামোকে ধবংসের চেষ্টা চলছে

নিজস্ব সংবাদদাতা
Mon, 25-05-2026

গত ১২ই এপ্রিল কলিকাতায় প্রেসক্লাবে দি এডুকেশনিষ্ট ফোরাম ওয়েষ্ট বেঙ্গলের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে এস.আই.আরের নামে কিভাবে বিজেপি সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধবংস করছে তা তুলে ধরেন৷

সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে সাংবাদিক সম্মেলনে এস.আই.আর নিয়ে বিজেপির রাজনৈতিক অপকৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন৷ আলোচনার বিষয় ছিল---এস.আই.আর ইন ওয়েষ্ট বেঙ্গল, ইউনাইটেড অ্যাণ্ড ফাইট ম্যানিপুলেশন অফ ইলেক্টরাল ম্যাণ্ডেট৷ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী অর্থনীতিবিদ ডঃ পরকলা প্রভাকর, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, অধ্যাপক দেব নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী প্রশান্তভূষন, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, অধ্যাপক অখিল স্বামী প্রমুখ৷

পরকলা প্রভাকর বলেন---ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে৷ দেশের সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে৷ কে ভোটার, কে ভোটার নয় ঠিক করছে নির্বাচন কমিশনার৷ কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধবংস করার চেষ্টা করছে৷ অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের শাসক কৌশলে ধর্মের মধ্যে বিভেদ আনছে দলীয় স্বার্থ রক্ষার জন্যে৷ অধ্যাপক অখিল স্বামী বলেন ধর্মের ভিত্তিতে আবার ভারত ভাগের চেষ্টা হচ্ছে ২০১৪ সাল থেকে৷ এছাড়াও প্রশান্তভূষণ, যোগেন্দ্র যাদব প্রমুখ এস.আই.আর নিয়ে বিজেপির অপকৌশলের নানা দিক তুলে ধরেন৷ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বিজেপির বিরুদ্ধে সকলকে এক জোট হওয়ার কথা বলেন৷ পরকলা প্রভাকর প্রস্তাব দেন---যারা বাদ গেছে তাদের নিয়ে একটি ফোরাম গঠিত হোক৷ ওমপ্রকাশ মিশ্র প্রভাকরের প্রস্তাব সমর্থন করেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলেই জোর দেন যারা ভোটাধিকার হারিয়েছে তারা যেন ভোটাধিকার ফিরে পান৷

এই দিন দক্ষিণ কলিকাতায় নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়৷ নেতাজী ভবন ষ্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত এই মিছিলটি হয়৷ পথ সভায় বিভিন্ন স্তরের সমাজ কর্মী ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন৷ তাঁরা রাজ্যে বিজেপির ভয়ঙ্কর বিপজ্জনক রাজনীতি থেকে মানুষকে দুরে থাকার আহ্বান জানান৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved