Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জট অব্যাহত

ক্রীড়াপ্রতিনিধি
Sun, 31-05-2026

প্রতিযোগিতা শুরু হতে এক মাসের কিছু বেশি সময় রয়েছে৷ এখনও ভারতীয় ফুটবলপ্রেমীরা জানেন না কোন চ্যানেলে বিশ্বকাপের খেলা দেখা যাবে৷ সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে ফিফা এবং রিলায়েন্স-ডিজনির এখনও সহমত হয়নি৷

ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতে উন্মাদনার অভাব নেই৷ লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা৷ অথচ এ বার যা পরিস্থিতি, তাতে খেলা দেখা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ একটি সংস্থা প্রথম দিকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের ব্যাপারে আগ্রহ দেখালেও পরে তারা পিছিয়ে গিয়েছে৷ তবে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিলায়েন্স-ডিজনি৷

২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়া ফিফা আগেই শুরু করেছে৷ প্রথমে স্বত্বের দাম রাখা হয় ১০ কোটি ডলার বা প্রায় ৯৩০ কোটি টাকা৷ এত টাকা খরচ করে ভারতের কোনও সংস্থা সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি৷ এর পর ফিফা সাড়ে ৩ কোটি ডলার বা প্রায় ৩২৬ কোটি টাকা করে৷ তার পরও কোনও সংস্থা আগ্রহ দেখায়নি৷ শেষে রিলায়েন্স-ডিজনি ২ কোটি ডলার বা প্রায় ১৮৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে৷ এত টাকায় আবার ফিফা সম্প্রচার স্বত্ব বিক্রি করতে রাজি নয়৷ সব মিলিয়ে অচলাবস্থা অব্যাহত৷

শুধু ভারতে নয়, চিনেও ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত৷ চিনের কোনও সংস্থা ফিফার দাবি মতো দাম দিয়ে রাজি নয়৷ অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দু’টি দেশেই ফুটবল বিশ্বকাপের সম্প্রচার অনিশ্চিত৷ ফিফা জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭৫টি দেশে বিশ্বকাপের সম্প্রচার চূড়ান্ত হয়েছে৷ সেই তালিকায় ভারত এবং চিন নেই৷ উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন থেকে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved