Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ভুঁড়ি না থাকলে ফুটবল প্রতিযোগিতায় নাম দিতে পারবে না

পি.এন.এ.
Wed, 02-09-2026

ভূ-ভারতে এমন ফুটবল প্রতিযোগিতা হয়েছে কি না জানা নেই৷ এই কম্পিটিশনে খেলতে হলে থলথলে, নধর, ফুটবলের মতো একটা ভুঁড়ি লাগবে৷ নইলে নাকচ৷ নিউ বারাকপুরের লেনিনগড়ে এই প্রতিযোগিতা হচ্ছে৷ যাঁর ভুঁড়ি আছে তিনি নাম দিতে পারেন৷ নিউ বারাকপুরের চাঁদপুর-লেলিনগড় শিবমন্দির পুজো কমিটি ভুঁড়িওয়ালা খেলোয়ারদের নিয়ে এরকম একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে৷ নাম, গণপতি ফুটবল উৎসব৷ মূলত চল্লিশোর্ধ এবং ভুঁড়িওয়ালা খেলোয়াররাই নাম দেওয়ার যোগ্য৷ ১৯৯৮ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল৷ ২০০৮ সাল পর্যন্ত চলেছিল৷ তারপর যায় বন্ধ হয়ে৷ চলতি বছর নতুন কমিটি ফের কম্পিটিশন শুরুর পরিকল্পনা করেছে৷ ২৩ আগস্ট, রবিবার বিকেলে লেনিনগড় ময়দানে ভুঁড়ি ফুটবল উৎসব হবে৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কমিটি ইতিমধ্যেই ফর্ম ফিলাপ শুরু করেছে৷ ফর্ম ভরার মূল শর্ত-বয়স কমকরে ৪০, ভুঁড়ির মাপ কমকরে ৪২৷ খেলার দিন শুধু চোখে নয়, ফিতে দিয়ে মাপা হবে বপু৷ যাঁর ভুঁড়ির বহর বেশি সেই খেলোয়াড়ই পাবেন সুযোগ৷ কমিটির ভাষায় তাঁরা হলেন গণপতি ফুটবলার৷ অন্যতম উদ্যোক্তা এবং ক্লাবের সভাপতি তপনকুমার বিশ্বাস বলেন, ‘বাঙালির ফুটবল প্রেম ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ৷’

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved