Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চারলেনের নোতুন ফরাক্কা সেতু চালু পূজোর আগেই

নিজস্ব সংবাদদাতা
Sun, 18-10-2026

এবারের শারদোৎসবের ছুটিতে যারা দার্জিলিং, সিকিম কিংবা ডুয়ার্সের জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে যাবেন ভেবেছেন তাদের জন্য বড় সুখবর৷ পুজোয় ফরাক্কা সেতুর পাশেই গঙ্গার ওপর নবনির্মিত চারলেনের ফরাক্কা সেতু আগামী ১৫ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে৷ উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে এই নোতুন সেতু চালু হলে৷

জাতীয় সড়ক কর্ত্তৃপক্ষ থেকে প্রাপ্তসূত্রে জানা যায় যে ১২ নং জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ এই নোতুন সেতুটি আধুনিক প্রযুক্তিতে তৈরী৷ কলকাতা থেকে সরাসরি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের দিকে যাতায়াতকারী সমস্ত যানবাহন এই সেতু দিয়ে চলাচল করবে৷ ২০১৮ সালে সেতুটির নির্মান কাজ শুরু হয়৷ প্রায় ৫১২ কোটি টাকা ব্যয়ে তৈরী সেতুটির মোট দৈর্ঘ্য ৫.৪৬৮ কিলোমিটার, এর মধ্যে মূল সেতুটি ২.৪৬৮ কিলোমিটার ও দুই প্রান্তের সংযোগকারী সড়ক প্রায় তিন কিলোমিটার পরীক্ষামূলকভাবে সেতুটির একটি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল৷ এবার চারটি লেন দিয়েই গাড়ী চলবে৷

কর্ত্তৃপক্ষের দাবী অনুযায়ী এই সেতু চালুর ফলে সড়কপথের প্রায় দেড় কিমি-২ কিমি অবধি কমবে৷

বর্তমানে পুরোনো হয়ে যাওয়া ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার গাড়ী চলাচল করে৷ তাই দুইলেনের সেতু হওয়ায় প্রায় দিনই যানজট লেগে থাকে৷ বিশেষ করে পুজো, ঈদ বা অন্য লম্বা ছুটির সময় ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে পড়েন৷ আর মালবাহী ট্রাকের দীর্ঘ লাইন তো অতি পরিচিত ছবি৷ যান জট কমাতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ও জাতীয় সড়ক কর্ত্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সেতুটি তৈরী হয়েছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved