Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক ও চিরাগ জুটি

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 28-09-2026

এক সেট ফিরে গিয়েও দমে যাননি৷ ঘুরে দাঁড়িয়ে চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি৷ ফাইনালে তাঁরা হারালেন চিনের হে জি তিং এবং রেন শিয়াং জুটিকে৷ ফলাফল সাত্ত্বিকদের পক্ষে ১১-২১, ২১-১৩, ২১-১৭৷ বিশ্বের চার নম্বর জুটিকে ৭০ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন সাত্ত্বিক-চিরাগ৷

চলতি মরসুমে এটি সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ট্রফি৷ এর আগে তারা সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন৷ তাইল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন৷ এশিয়ান গেমসের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সাত্ত্বিক-চিরাগের৷ গত বার সোনা জিতেছিলেন তারা৷

এক সময় বিশ্বের চার নম্বর জুটি ছিলেন তিং এবং শিয়াং৷ দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার কারণে এখন তাঁরা ৭০-এ নেমে গিয়েছেন৷ শৃঙ্খলাভঙ্গের কারণে চিনের ব্যাডমিন্টন সংস্থা নির্বাসিত করেছিল তিংকে৷ ফেরার পর এটি তাঁর তৃতীয় প্রতিযোগিতা৷ তবে এই জুটিকে আগের দু’বারই হারিয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি৷

প্রথম সেটে তিং এবং শিয়াং দ্রুত র‌্যালি জিতে ৫-০ এগিয়ে গিয়েছিলেন৷ সাত্ত্বিক-চিরাগ চেষ্টা করলেও তাল মেলাতে পারছিলেন না৷ চিরাগের সার্ভিসে ভুল আরও সুবিধা করে দেয় চিনের জুটিকে৷

দ্বিতীয় গেমে রক্ষণ জমাট করে ফিরে আসেন সাত্ত্বিক-চিরাগ৷ বেশি করে র‌্যালি খেলতে থাকেন৷ বিরতিতে চার পয়েন্টে এগিয়েছিলেন৷ শেষ আটটি পয়েন্টের মধ্যে সাতটি জিতে সেট পকেটে পোরেন সাত্ত্বিক-চিরাগ৷ তৃতীয় সেটে চিনের জুটি এক সময় ৪-০ এবং ৭-৩ এগিয়ে গিয়েছিলেন৷ বিরতিতেও পিছিয়ে ছিলেন৷ শেষের দিকে দুর্দান্ত খেলে ম্যাচ পকেটে পুরে নেন৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved