Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চরণে দিও ঠাঁই

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

বাবা জ্ঞান, বাবা ধ্যান,

বাবা মোর জীবনের সার,

প্রথম দর্শনেই জ্যোতি তরঙ্গ 

ঢুকেছিল মনে এও কৃপা তোমার৷

 

এই দেহ মন প্রাণ, আলো বাতাস

গ্রহ নক্ষত্র জল স্থল আকাশ,

সবই যে তব দান,সব কিছুই যে 

তোমার ই মনের বহিঃপ্রকাশ৷

 

এ সত্য উপলব্ধ হয় তাদেরই 

যারা ধর্ম সাধনা অভ্যাস করে,

তারা যদি হয় পাগল তোমাকে নিয়ে 

ভক্তি প্রেম উজারিয়া দিতে পারে৷

 

তব ইচ্ছা বিনা মূল্য বিহীন সবই,

প্রতি অণু পরমাণুতে আছ তুমি৷

ষড়-রিপু, অষ্ট-পাশে আবদ্ধ মন 

বুঝিতে পারে না,তুমি অন্তর্যামী৷

 

মুক্ত হোক মোর ক্ষুদ্র জীবন 

অন্ধ তমসা মন থেকে দূর হোক৷

এ মোর প্রার্থনা কি না জানিনা,

 নিবেদন প্রভু,দূর কর সংস্কার দূর্র্ভেগ৷

 

দয়াময় তুমি কৃপা ময় তুমি 

তুমিই আরাধ্য দেবতা মোর,

তব বিনা কিছুই চাহি না আমি 

শুরু রূপে তুমি ধরা দিলে হে অমর৷

 

আনন্দ মুরতি ত্রিভুবন পতি 

তোমারেই হেরি সর্বত্র,

বিশ্ব সংসার সবই তোমার 

তুমি কর মোরে সদা বন্ধন মুক্ত৷

 

তোমার সেবাই একান্ত কাম্য, 

এ জীবনে অহরহ তব কৃপা পাই 

বিশ্ব মানবতা তোমারেই বুঝুক,

তুমিই ব্রহ্ম, তব চরণে দিও ঠাঁই৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved